শাহজালালে কার্গো কমপ্লেক্সের আগুন প্রায় নিয়ন্ত্রণে

সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা ভয়াবহ আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।’

তবে তিনি যখন এই বিজ্ঞপ্তি পাঠান, তখনও কার্গো ভিলেজের উত্তর পাশের দ্বিতীয় তলায় দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। সেখানে ফায়ার সার্ভিসের অন্তত ছয়টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল।

এর আগে শনিবার দুপুরে বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট কাজ করছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।