ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ১৫

ব্রাজিলে রাতের আঁধারে নিয়ন্ত্রণ হারিয়ে এক বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জনই নারী।

শনিবার (১৮ অক্টোবর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
উত্তর-পূর্বাঞ্চলীয় পারনামবুকো প্রদেশে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে দেশটির ফেডারেল হাইওয়ে পুলিশ।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় গত শুক্রবার রাত ৮টার কিছু আগে বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি বিপরীত লেনে ঢুকে পড়ে। এরপর সড়কের পাশে পড়ে থাকা পাথরে ধাক্কা খেয়ে একটি বালুর বাঁধে গিয়ে বাসটি আঘাত করে এবং উল্টে যায়।

দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি।

বাসটিতে মোট ৩০ জন যাত্রী ছিলেন বলে পুলিশের প্রাপ্ত তালিকায় উল্লেখ আছে। এর মধ্যে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। নিহতদের মধ্যে ১১ জন নারী ও ৪ জন পুরুষ। আহতের সঠিক সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি।

দুর্ঘটনায় চালক হালকা আঘাত পেয়েছেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশের ধারণা, দুর্ঘটনার সময় যাত্রীদের কয়েকজন হয়তো সিটবেল্ট না বেঁধেই বসে ছিলেন।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।