শাশুড়িকে হাতুড়িপেটা করে হত্যা করলেন পুত্রবধূ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পারিবারিক কলহের জেরে পারুল বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছেন তার পুত্রবধূ।

রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা সদরের আসাদনগর মধ্যপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত পারুল বেগম ওই এলাকার আব্দুল ওয়াহিদের স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত পুত্রবধূ লিলি আক্তারকে (৩০) আটক করেছে পুলিশ।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান জানান, পারুল বেগম ও আব্দুল ওয়াহিদ মিয়া দম্পতির একমাত্র ছেলে বিল্লাল প্রবাসে থাকেন। বাড়িতে তাদের সঙ্গে বিল্লালের স্ত্রী লিলি আক্তারও থাকতেন। লিলির তিন সন্তান রয়েছে। শাশুড়ির সঙ্গে তার দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। প্রায়ই তাদের মধ্যে কথা কাটাকাটি হতো।

তিনি আরও জানান, রবিবার সকালে আব্দুল ওয়াহিদ চিকিৎসার জন্য কুমিল্লা যান। সন্ধ্যায় শাশুড়ির সঙ্গে লিলির তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে ঘরে থাকা হাতুড়ি দিয়ে লিলি শাশুড়ির মাথায় আঘাত করেন এবং মাথা ও মুখে বেপরোয়া আঘাত করেন। এতে ঘটনাস্থলেই পারুল বেগম মারা যান।

ওসি হাসান জামিল খান বলেন, হত্যার পর বাড়ির উঠানে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা হতবাক হয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। ঘরের পরিবেশ দেখে লিলিকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের সময় সে হত্যার বিষয়টি স্বীকার করে নেয়। ঘটনার পর আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।