আন্দোলনরত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বাড়িভাড়া ২০ শতাংশ বৃদ্ধির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। দাবি আদায়ে তারা আগামীকাল মঙ্গলবার মুখে কালো কাপড় বেঁধে মিছিল করবেন।

সোমবার (২০ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি ঘোষণা করেন জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি।

অধ্যক্ষ আজীজি বলেন, আজ থেকে কর্মসূচি আমরণ অনশনে নিয়ে গেছি। ইতিমধ্যে আমাদের ৪ জন অসুস্থ হয়ে পড়েছেন। তারা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। এখানে প্রায় সবাই অসুস্থ। এ আমরণ অনশনের মাধ্যমে যদি কোনো প্রাণহানি ঘটে, এর দায় দায়িত্ব শিক্ষা উপদেষ্টা সি‌আর আবরারকে নিতে হবে।

তিনি আরও বলেন, আপনারা যদি আবরার সাহেবের কূটচালে পা দিয়ে শিক্ষকদের প্রতিপক্ষ হয়ে দাঁড়ান, সারা দেশ থেকে লং মার্চ করে আপনার অফিস তালা দেওয়া হবে। আমরা আবরারের কোনো সিদ্ধান্ত মানি না। আবরারকে উপদেষ্টা মানি না। যদি আবরার পারে, তাহলে আমাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন দিতে হবে। আর নয় তাকে শিক্ষা মন্ত্রণালয় ছাড়তে হবে।

কর্মসূচি ঘোষণা শেষে অধ্যক্ষ আজীজি আরও জানান, যারা শহীদ মিনারে আসতে পারেন না, আপনারা প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টায় জেলা ও উপজেলা সদরে অবস্থান নেবেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।