অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দেকে পদায়নের প্রজ্ঞাপন ভুয়া

গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে’কে (বর্তমানে সাময়িক বরখাস্ত) বরিশালের গণপূর্ত জোনে পদায়নের প্রজ্ঞাপনটিকে ভুয়া ঘোষণা করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

সোমবার (২০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, এই ভুয়া প্রজ্ঞাপনে ১৪ অক্টোবর ২০২৫ তারিখের ২৫.০০.০০০০.০১৩.১২.০০২.২২.৭৩ স্মারক নম্বর ব্যবহার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এতে মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-৭ এর অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলমের জাল স্বাক্ষর ব্যবহার করা হয়েছে। প্রকৃতপক্ষে তিনি অতিরিক্ত সচিব হিসেবে মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ-২ এ কর্মরত।

মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় স্পষ্টভাবে জানাচ্ছে যে, এ ভুয়া বদলিপূর্বক পদায়নের প্রজ্ঞাপনের সঙ্গে মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই এবং মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি। এটি সুস্পষ্টভাবে প্রতারণার উদ্দেশ্যে করা হয়েছে।

এই ভুয়া ও প্রতারণামূলক প্রজ্ঞাপন সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।