সারাদেশে ভূমি অফিসগুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশ

ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের ভূমি অফিসগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে সরকার। সম্প্রতি দেশে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনাবলির পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

গত সোমবার ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে সব জেলা প্রশাসকদের পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে আকস্মিক অগ্নি দুর্ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন সব উপজেলা ভূমি অফিস, রাজস্ব সার্কেল ও ইউনিয়ন ভূমি অফিসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, এসব দপ্তরে অগ্নিকাণ্ড বা অন্য কোনো ধরনের ক্ষয়ক্ষতি ও বিপর্যয় এড়াতে যথাযথ সতর্কতামূলক পদক্ষেপ নিতে হবে। এর অংশ হিসেবে প্রয়োজনীয় নজরদারি, নিরাপত্তা সরঞ্জাম স্থাপন ও কর্মীদের সতর্ক রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠির অনুলিপি সব বিভাগীয় কমিশনার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং সহকারী কমিশনারদের (ভূমি) কাছেও পাঠানো হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।