বিআরইওডব্লিউএ’র সভাপতি সাইরুল, সম্পাদক রাজেদুর রহমান রাজু

বগুড়া রিয়েল এস্টেট অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বিআরইওডব্লিউএ)-এর ২০২৫–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে মোঃ সাইরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ রাজেদুর রহমান রাজু নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ ইনামুল হক রঞ্জু, মোঃ মামদুদুর রহমান শিফন, মোছাঃ নাসরিন সুলতানা ও ইঞ্জিঃ মোঃ শাহীন উদ্দীন।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মোঃ খন্দকার রবিউল আলম লিটন ও মোঃ এরশাদুল বারী এরশাদ। কোষাধক্ষ্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ হাসান হাবিবুর রহমান সাজু।

সাংগঠনিক সম্পাদক (মিঠু) পদে লায়ন মোঃ আতিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ মাহমুদ হোসেন পিন্টু নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মাহবুব উল আলম, আলী এখতিয়ার তালুকদার তাজু, মোঃ মহররম আলী, মোঃ তোফাজ্জল হোসেন শাহান এবং মোঃ খন্দকার নূর-এ-এলাহী।

নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ হাসান হাবিবুর রহমান সাজু এবং নির্বাচন কমিশনার মোঃ তোফাজ্জল হোসেন শাহান।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।