টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা, ফিরলেন লিটন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরি থেকে সেরে দলে ফিরেছেন অধিনায়ক লিটন কুমার দাস।

লিটন সাইড স্ট্রেইন চোটের কারণে এশিয়া কাপের শেষ দিকের ম্যাচগুলো এবং সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি। এবার পুরোপুরি সুস্থ হয়ে তিনি আবার নেতৃত্বে ফিরছেন।

অন্যদিকে, এশিয়া কাপ ও আফগানিস্তান সিরিজে দলে থাকা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন এবার বাদ পড়েছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। ম্যাচ তিনটি হবে যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর।

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারী, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।