সুনামগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১১

সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর ২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে গুরুতর আহত ৮ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন- বশর মিয়া তালুকদার (৬০), ফুল মিয়া তালুকদার (৪৫), আলফু মিয়া তালুকদার (৩৫), কয়েস মিয়া তালুকদার (৫৫), ইকবাল মিয়া তালুকদার (৩২), কাহার মিয়া তালুকদার (৪০), জহির মিয়া তালুকদার (৪৫) ও কিশোর মাহিম (১৪)। বাকি আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুলঞ্জ গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য (ইউপি মেম্বার) ইলিয়াস মিয়া ও বর্তমান ইউপি মেম্বার মাহবুব মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে আজ বিকেলে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. পিন্টু দাস বলেন, গুলিবিদ্ধ অবস্থায় কয়েকজনকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের মধ্যে গুরুতর অবস্থায় আটজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে।

দিরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, সংঘর্ষের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।