আমি কখনও পুরস্কারের জন্য এই পেশায় আসিনি: এফকেএ টুইগস

ক্যারিয়ারের শুরুর দিকে গ্র্যামিতে স্বীকৃতিপাওয়াকে বেশি গুরুত্ব দিতেনএফকেএ টুইগস।

ব্রিটিশ গায়িকা ও গীতিকার তাহলিয়াহবারনেট, যিনি এফকেএ টুইগসনামে পরিচিত, সম্প্রতি দ্য হলিউড রিপোর্টারকেদেওয়া এক সাক্ষাৎকারে জানান, তিনি এখন আর স্ট্রিমিংপরিসংখ্যান বা পুরস্কার দিয়েনিজের সাফল্য পরিমাপ করেন না।

যখন তাকে জিজ্ঞাসা করাহয়েছিল গ্র্যামি তার কাছে কতটাগুরুত্বপূর্ণ, তিনি বলেন, ‘যখনআমি ছোট ছিলাম। কিন্তুএখন আর ততটা নয়।আমি কখনও পুরস্কারের জন্যএই পেশায় আসিনি… আমি সবসময়ই আমারসাংস্কৃতিক প্রভাব নিয়ে আত্মবিশ্বাসী থেকেছি—স্পটিফাইয়ের সংখ্যাগুলো বা আমার রেকর্ডিংস্টুডিওতে থাকা ট্রফিগুলোর চেয়েঅনেক বেশি। আমি সচেতনভাবে ওসক্রিয়ভাবে এমন কাজ করেছিযাতে আমি একজন শিল্পীহিসেবে নিজের সঠিক পথে থাকতেপারি।’

তবে তিনি আরও যোগকরেন, ‘কিন্তু একইসঙ্গে, আমি দুই দশক ধরেসংগীত প্রকাশ করছি, এবং যারা সংগীতকেভালোবাসেন—তাদের কাছ থেকে স্বীকৃতিপাওয়া অবশ্যই অর্থবহ হবে।’

সেলোফোন গানের এই শিল্পী স্বীকারকরেছেন, গ্র্যামির ভোটারদের জন্য তার সঙ্গীতেরধরন নির্ধারণ করা কঠিন হতেপারে।

তিনি বলেন, ‘আসলে আমার জায়গাকোথাও নয়। আমি এমনএকজন শিল্পী, যিনি সবসময়ই স্টাইলপরিবর্তন করবেন—যা আমার ভক্তদেরজন্য কখনও আনন্দের, কখনওহতাশার।’

এফকেএ টুইগস ২০২০ সালে সেলোফোনগানের জন্য গ্র্যামি অ্যাওয়ার্ডেবেস্ট মিউজিক ভিডিও বিভাগে মনোনীত হয়েছিলেন।

সম্প্রতি তার সর্বশেষ অ্যালবামইউসেক্সুয়ার জন্য তিনি মর্যাদাপূর্ণমারকিউরি প্রাইজে মনোনয়ন পান, যা গত১২ মাসের সেরা ব্রিটিশ বাআইরিশ অ্যালবামকে সম্মান জানায়। তবে এ মাসেরশুরুতে তিনি স্যাম ফেন্ডারেরকাছে পুরস্কারটি হারান।

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।