দক্ষিণ চীন সাগরে মার্কিন হেলিকপ্টার ও যুদ্ধবিমান বিধ্বস্ত

দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি হেলিকপ্টার এবং একটি যুদ্ধবিমান আধা ঘণ্টার ব্যবধানে বিধ্বস্ত হয়েছে। উভয় দুর্ঘটনার ক্রুদের নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। খবর দিয়েছে সিএনএন।

মার্কিন নৌবাহিনী জানায়, রবিবার (২৬ অক্টোবর) বিমানবাহী ইউএসএস নিমিত্জ রণতরী থেকে এমএইচ–৬০আর সিহক হেলিকপ্টার নিয়মিত অভিযানে অংশ নেওয়ার সময় বিধ্বস্ত হয়। আধা ঘণ্টা পর একই রণতরী থেকে একটি এফ/এ–১৮এফ সুপার হর্নেট যুদ্ধবিমানও বিধ্বস্ত হয়। উভয় ঘটনায় ক্রুদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।

দক্ষিণ চীন সাগর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। চীনসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশ সাগরের কিছু অংশের মালিকানা দাবি করে। যুক্তরাষ্ট্র সেখানে আঞ্চলিক অংশীদারদের সমর্থন প্রদর্শন এবং বেইজিংয়ের দাবির বিরুদ্ধে অবিচল উপস্থিতি বজায় রেখেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া সফরে রয়েছেন। তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বাণিজ্য নিয়ে আলোচনার কথা রয়েছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।