‘জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত পাতা নেই’ অভিযোগ রুহুল কবির রিজভীর

জুলাই জাতীয় সনদে বিএনপির স্বাক্ষরিত কোনো পাতা নেই, বরং অন্য পাতা সংযুক্ত করে ঐকমত্য কমিশন ওই সনদ জমা দিয়েছে—এমন অভিযোগ তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলায় আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। পাচুরিয়া ইউনিয়নের খোলাগ্রামে জন্মান্ধ গফুর মল্লিকের বাড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো অর্থ সহায়তা প্রদান করেন তিনি।

রিজভী বলেন, ‘জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত কোনো পাতা নেই। অন্য পাতা যুক্ত করে সনদ জমা দেওয়া হয়েছে—এটা অত্যন্ত দুঃখজনক ও প্রতারণামূলক কাজ। জনগণের সঙ্গে এমন প্রতারণা চলতে পারে না।’

বিএনপির জ্যেষ্ঠ এই নেতা আরও বলেন, ‘মোহাম্মদ ইউনূস একজন সম্মানিত ব্যক্তি। তাঁর নেতৃত্বে গঠিত সরকার ও কমিশনের প্রতি জনগণ আস্থা রেখেছিল। কিন্তু কমিশনের ভেতর থেকে এমন প্রতারণামূলক কাজ ঘটবে—মানুষ তা বিশ্বাস করতে পারছে না।’

তিনি দাবি করেন, ‘জুলাই সনদে ৪৭ থেকে ৪৮টি ধারা রয়েছে, যেগুলো কার্যকর করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে। ভেজাল ও প্রতারণামূলকভাবে তৈরি এই সনদ দেশের মানুষের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয়।’

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্যসচিব মকছেদুল মোমিন মিঠুন, রাজবাড়ী জেলা বিএনপির সদস্যসচিব কামরুল আলম, যুগ্ম আহ্বায়ক আসলাম মিঞা, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।