আমবাগানে মিলল কৃষকের ঝুলন্ত মরদেহ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আবু সফিয়ান (৪৭) নামের এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার পার্বতীপুর ইউপি ভবনসংলগ্ন একটি আমবাগান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত সফিয়ান ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গরবাড়ি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে ইউপি ভবন সংলগ্ন একটি আম বাগানে কৃষক সফিয়ানের ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, ‘খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে ওই কৃষকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।