চট্টগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে অমিত দাশ অভি (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহম্পতিবার (৩০ অক্টোবর) উপজেলার কর্ণফুলী  চা বাগানের একটি আশ্রয়ণ প্রকল্প থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয।

মামলার এজাহারে বলা হয়েছে, গত বুধবার রাতে বিদ্যুতের লাইন ঠিক করে দেওয়ার কথা বলে ওই কিশোরীর ঘরে ঢোকেন অমিত। একপর্যায়ে কৌশলে তাকে ধর্ষণ করে। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী অমিতকে কৌশলে একটি আশ্রয়ণ প্রকল্পের ঘরে ডেকে এনে আটক রাখেন। পরে থানায় খবর দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন।

কিশোরীর মা বলেন, ঘটনার সময় আমি ঘরে ছিলাম না। ওই সময় আমার মেয়েকে ধর্ষণ করেছে। আমি তার বিচার চাই।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে এক নারী থানায় মামলা করেছেন। অভিযোগ ওঠার পর ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।