কালিয়াকৈরে অটোরিকশা-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ২

গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মুনছের হোসেন মঞ্জু (২২) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার আরও দুই যাত্রী। 

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর-ধামরাই আঞ্চলিক সড়কের কান্দাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

নিহত মুনছের হোসেন ঢাকার ধামরাই উপজেলার বাগমারা গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৭টার দিকে ফুলবাড়িয়া থেকে কয়লাবোঝাই একটি পিকআপ ঢাকার উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে কান্দাপাড়া এলাকায় পৌঁছালে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মুনছের হোসেন নিহত হন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং পিকআপটি জব্দ করে। তবে পিকআপচালক সংঘর্ষের পরপরই পালিয়ে যান।

কালিয়াকৈর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, নিহত ব্যক্তির স্বজনদের আবেদনের পর মরদেহ হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।