কুমারখালী থানা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ

fay 4 6 1 24 কুমারখালী থানা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণনিজ সংবাদ ॥ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নির্বাচন বর্জনের জন্য জনসাধারণকে আহ্বান জানিয়ে কুমারখালী থানা বিএনপির উদ্যোগে ১৩ তম দিনে মত লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামে অবৈধ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়। কুমারখালী থানা বিএনপির সদস্য সচিব এ্যাড. শাতিল মাহমুদ এর নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু। অপু বলেন, এই অবৈধ সরকারের ডামি নির্বাচন বর্জন করে সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবিত বিন তৈয়ব উৎপল, জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আকমল হোসেন, থানা কৃষকদল নেতা জিলাল হোসেন প্রমুখ। উল্লেখ্য, ১৩ দিনই এ্যাড. শামিম উল হাসান অপুর নেতৃত্বে কুষ্টিয়র বিভিন্ন এলাকায় ডামি নির্বাচন বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ করা হয়।

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।