পদ্মা নদীর এক পাঙাশ বিক্রি ৬৭ হাজার টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে এক জেলের জালে ২৬ কেজি ওজনের পাঙাশ মাছ ধরা পড়েছে। মাছটি দৌলতদিয়া মৎস্য আড়তে নিলামে ৬৭ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়। আজ রবিবার (২ নভেম্বর) ভোরে গোয়ালন্দ উপজেলার কলাবাগান এলাকায় জেলে সোনাই হলদারের জালে মাছটি ধরা পড়ে।

জানানো হয়, জেলে সোনাই হালদার রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়া ঘাট এলাকার বাসিন্দা। তিনি শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় নদীতে মাছ শিকারে যান। ভোরে কলাবাগান এলাকায় নদীতে ফেলে রাখা জাল তুলতে গিয়ে বড় আকৃতির পাঙাশ মাছটি ধরা পড়ে।

মাছটি বিক্রির জন্য আজ রবিবার দৌলতদিয়া মৎস্য আড়তে আনা হয়। ওজন মাপা হলে দেখা যায়, মাছটির ওজন ২৬ কেজি। নিলামে প্রতি কেজি ২ হাজার ৬০০ টাকায় মাছটি বিক্রি হয়। ফেরিঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের ব্যবসায়ী শাহজাহান শেখ মাছটি ক্রয় করেন ৬৭ হাজার ৬০০ টাকায়।

শাহজাহান শেখ বলেন, ‘আজ আড়তে মাছ কিনতে গেলে সেখানে বড় আকৃতির পাঙাশ মাছ নিলামে উঠেছে। আমি ৬৭ হাজার ৬০০ টাকা দিয়ে মাছটি কিনেছি। সামান্য লাভে বিক্রি করার চেষ্টা করব। দেশের বিভিন্ন স্থানে ফোনের মাধ্যমে বিক্রি করার উদ্যোগ নিয়েছি।’

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল হক বলেন, ‘গোয়ালন্দ পদ্মা-যমুনার মোহনাতে বড় বড় মাছ পাওয়া যায়। পদ্মার মাছ সুস্বাদু হওয়ায় দামও বেশি থাকে।’

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।