নবীনগরে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুটি গুদাম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি চায়ের দোকান ও দুটি গুদামের নিত্যপ্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৩ নভেম্বর) ভোর পাঁচটার দিকে উপজেলার পৌর সদর বাজারে সোনালী ব্যাংক সংলগ্ন জামাল মিয়া মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, আগুন লাগার পরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছানোর আগেই দুটি গুদামের সব মালামাল আগুনে পুড়ে যায়। ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

মার্কেটের মালিক জামাল মিয়া বলেন, পুড়ে যাওয়া গুদামগুলোতে পাইকারি বিক্রেতাদের পণ্যসামগ্রী ছিল। ব্যবসায়ী নারায়ন শাহ, স্বপন চন্দ্র সাহা ও আক্তার হোসেনসহ আরও কয়েকজন ব্যবসায়ী আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

নবীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেবব্রত সরকার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে পাইপের মাধ্যমে পানি নিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে কয়েকটি গুদাম সম্পূর্ণ পুড়ে গেছে। আশপাশে আরও দোকান ও একটি ব্যাংক থাকলেও আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে তিনি জানান।

 

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।