নিজ সংবাদ ॥ দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সব বিভাগের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত তিনদিন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা বন্ধ থাকবে। তবে খোলা থাকবে বিশ্ববিদ্যালয়ের অফিস এবং আবাসিক হল। ভোটগ্রহণের দিন ক্লাস-পরীক্ষা ও অফিসও বন্ধ থাকবে। শুক্রবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনের কারণে আগামী ৬ ও ৮ তারিখ সব বিভাগের পরীক্ষা বন্ধ থাকবে। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান বলেন, নির্বাচনের দিন সাধারণ ছুটির আওতায় বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়াও নির্বাচনের আগের ও পরের দিন শুধু পরীক্ষা বন্ধ থাকবে। তবে এ দু’দিন খোলা থাকবে অফিস। আবাসিক হল যথারীতি খোলা থাকার বিষয়টি নিশ্চিত করে প্রভোস্ট কাউন্সিলের সদস্য ও শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, সব আবাসিক হল খোলাই থাকবে।
খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।