মাদারীপুরে বাস-পিকআপ সংঘর্ষে ২০ জন আহত

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর মাদরাসার বড় ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পুলিশের তৎপরতায় প্রায় এক ঘণ্টার মধ্যেই যান চলাচল স্বাভাবিক করা হয়।

গুরুতর আহতদের মধ্যে রয়েছেন শিহাব (১৮), রবিউল আলম (৪৬), মোহাম্মদ লিটন (৫০) ও তার স্ত্রী জোসনা (৪০), রেজাউল (২৫), সাজ্জাদুল (২৩) এবং মোহাম্মদ আনোয়ার হোসেন (৩০)। তারা রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বাকি আহতরা বিভিন্ন ক্লিনিক থেকে চিকিৎসা গ্রহণ করেছেন।

প্রত্যক্ষদর্শী, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল লাবিবা পরিবহনের একটি বাস। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি অপরদিক থেকে আসা পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে পিকআপ চালকসহ অন্তত ২০ জন আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহত আরিফ (২৫) ও আছমত (২৮) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

মাদারীপুর মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং মহাসড়কের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।