ইয়াবাসহ গ্রেফতার যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার

চট্টগ্রামের মীরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছালাউদ্দিনকে ইয়াবাসহ গ্রেফতার হওয়ার পর দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম ও সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছালাউদ্দিন সংগঠনের শৃঙ্খলা ভঙ্গকারী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় তাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করার মতো অনৈতিক বা অপরাধমূলক কাজের দায়-দায়িত্ব যুবদল বহন করবে না।

এর আগে শুক্রবার রাতে মীরসরাই থানা পুলিশ ১০০ পিস ইয়াবাসহ ছালাউদ্দিনকে গ্রেফতার করে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।