প্রতিটি নাগরিককে দুই হাজার ডলার দেবেন!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক রাজস্ব থেকে দেশের প্রতিটি নাগরিককে অন্তত দুই হাজার ডলার দেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে, উচ্চ আয়ের ব্যক্তিরা এ সুবিধার বাইরে থাকবেন।

রোববার (৯ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এই ঘোষণা দেন। তবে, এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে।

ট্রাম্প লেখেন, “উচ্চ আয়ের ব্যক্তিরা বাদে, প্রত্যেক নাগরিককে কমপক্ষে দুই হাজার ডলার লভ্যাংশ দেওয়া হবে।”

যদিও কীভাবে এই লভ্যাংশ আমেরিকানরা পাবেন, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি তিনি।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “এই ডিভিডেন্ড বা লভ্যাংশ বিভিন্ন রূপে আসতে পারে।” তিনি জানান, এটি কর কমানোর মাধ্যমে দেওয়া হতে পারে, যেমন টিপসের ওপর কর মওকুফ এবং ওভারটাইমে করমুক্ত সুবিধা।

বর্তমানে ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি নিয়ে সুপ্রিম কোর্টে বিতর্ক চলছে এবং সরকারি অচলাবস্থার কারণে ৪০ দিন ধরে শাটডাউন চলমান, যা খাবার সহায়তা কর্মসূচি ব্যাহত করেছে।

নিজের অবস্থান ব্যাখ্যা করে ট্রাম্প বলেন, “শুল্কের বিরোধীরা নির্বোধ। প্রায় শূন্য মুদ্রাস্ফীতি এবং রেকর্ড শেয়ার বাজার মূল্যের সঙ্গে যুক্তরাষ্ট্র এখন বিশ্বের সবচেয়ে ধনী ও সম্মানিত দেশ।”

তিনি দাবি করেন, শুল্ক থেকে অর্জিত রাজস্বে ট্রিলিয়ন ডলার এসেছে, যা দিয়ে শিগগিরই ৩৭ ট্রিলিয়ন ডলারের জাতীয় ঋণ পরিশোধ শুরু করা যাবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।