বিসিবির সংবাদ সম্মেলন বয়কট করলো সাংবাদিকরা

টেস্ট অভিষেকের ২৫ বছর পেরিয়ে গেলেও এখনো বাংলাদেশের ক্রিকেটে বিকেন্দ্রীকরণ হয়নি। এ লক্ষ্য সামনে রেখে গত রবিবার প্রথমবারের মতো ‘বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স’ আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই দিনব্যাপী এই কনফারেন্সের প্রথম দিনে অংশ নেন দেশের আটটি বিভাগ ও ৬৪টি জেলার প্রায় ২৫০ জন ক্রিকেট কোচ, কাউন্সিলর, নারী উদ্যোক্তা প্রতিনিধি ও ক্রীড়া কর্মকর্তা।

উদ্বোধনী দিনের শেষে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছিলেন, কনফারেন্সের দ্বিতীয় ও শেষ দিনের সংবাদ সম্মেলনের আগে সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশের টেস্ট অভিষেকের ২৫ বছর পূর্তি উদযাপন করবে বিসিবি। তবে পরদিন দেখা গেল ভিন্ন চিত্র।

ঢাকার এক হোটেলে গতকাল বিকেল ৪টায় টেস্ট অভিষেকের ২৫ বছর পূর্তিতে ক্রীড়া সাংবাদিকদের নিয়ে কেক কাটার দাওয়াত দিয়েছিল বিসিবি। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে এক ঘণ্টা অপেক্ষা করেও সাংবাদিকরা বিসিবির পক্ষ থেকে কোনো ব্রিফিং পাননি। সাংবাদিকদের গেটের বাইরে রেখেই ভেতরে কেক কাটেন বিসিবির কর্মকর্তারা।

এর আগের দিনও কনফারেন্স শেষে সংবাদ সম্মেলনে আধাঘণ্টা দেরি করে এসেছিলেন বোর্ড কর্মকর্তারা। টানা দুই দিন এমন আচরণের প্রতিবাদে শেষ পর্যন্ত একযোগে সংবাদ সম্মেলন বয়কটের ঘোষণা দেন উপস্থিত ক্রীড়া সাংবাদিকরা।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।