খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর ২০২৫
রাজধানীর মিরপুর ১ নম্বরে সনি সিনেমা হলের সামনে শতাব্দী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার পর এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আলী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রিপন।
তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর ১ নম্বরে সনি সিনেমা হলের সামনে দুর্বৃত্তরা হঠাৎ বাসটিতে আগুন দেয়।
স্থানীয় বাসিন্দারা জানান, মোটরসাইকেলে কয়েকজন এসে হঠাৎ করে শতাব্দী পরিবহনের ওই বাসে আগুন ধরিয়ে দেয়। এতে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং ছুটোছুটি শুরু করে। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবরওয়ালা/টিএসএন