খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
রাজশাহীতে বাসায় ঢুকে তাওসিফ রহমান সুমন (১৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে নগরীর ডাবতলার নিজ বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
তাওসিফ রহমান সুমন রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে।
এ ঘটনায় বিচারকের স্ত্রী তাসমিননাহারও আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন।
মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানান, ঘটনার সঙ্গে জড়িত ঘাতক আহত হওয়ায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।