যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে চাকরি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুবকল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ডে ১০তম, ১৫তম ও ১৬তম গ্রেডে ৩টি পদে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগ দেওয়া হবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩০ নভেম্বর ২০২৫।

পদের নাম ও বিবরণ
১. প্রশাসনিক কর্মকর্তা
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি; হিসাবরক্ষণ ও প্রশাসনিক কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার; কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
গ্রেড ও বেতন: গ্রেড-১০, ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

২. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির এইচএসসি বা সমমান; কম্পিউটারে Word Processing/Data Entry & Typing-এর ন্যূনতম গতি: বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ, ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ।
গ্রেড ও বেতন: গ্রেড-১৬, ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৩. গাড়িচালক
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে অষ্টম শ্রেণি পাস; বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ি চালনায় কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা।
গ্রেড ও বেতন: গ্রেড-১৫, ৯,৭০০-২৩,৪৯০ টাকা।

বয়সসীমা: ৩০ নভেম্বর ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনপত্র অনলাইনে পূরণ করতে হবে।

আবেদন ফি:

১ নম্বর পদের জন্য: পরীক্ষা ফি ২০০ টাকা + টেলিটকের চার্জ ২৩ টাকা = ২২৩ টাকা।

২ ও ৩ নম্বর পদের জন্য: পরীক্ষা ফি ১০০ টাকা + টেলিটকের চার্জ ১২ টাকা = ১১২ টাকা।

অনগ্রসর শ্রেণির প্রার্থীর ক্ষেত্রে (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ): ১ নম্বর পদে ৫৬ টাকা, ২ ও ৩ নম্বর পদে ৫৬ টাকা।

আবেদনের সময়সীমা:

শুরু: ১৬ নভেম্বর ২০২৫, সকাল ১০টা

শেষ: ৩০ নভেম্বর ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট

 

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।