খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
রাজধানীর রমনা থানার সেগুনবাগিচায় কর অঞ্চল-১০ এর সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (১৬ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে বিস্ফোরণটি ঘটে। তবে এতে কেউ আহত হননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা থানার ওসি গোলাম ফারুক জানান, রাত সোয়া ১০টার দিকে সেগুনবাগিচার কর অঞ্চল-১০ এর সামনে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। যদিও বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবুও ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
খবরওয়ালা/টিএসএন