ফেসবুক স্ট্যাটাসে যা জানালেন ভারতের প্রধানমন্ত্রী মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি গভীর শোক প্রকাশ করেছেন। সোমবার (১৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে তিনি এই স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসে নরেন্দ্র মোদি লিখেছেন, মদিনায় ভারতীয় নাগরিকদের দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। প্রিয়জন হারানো পরিবারের প্রতি আমার সমবেদনা রইলো। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। রিয়াদে ভারতের দূতাবাস এবং জেদ্দায় কনস্যুলেট সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করছে। আমাদের কর্মকর্তারা সৌদি কর্তৃপক্ষের সঙ্গেও ঘনিষ্ঠভাবে যোগাযোগ বজায় রাখছেন।

এর আগে গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়, সৌদি আরবের মদিনা ও বদরের মধ্যে মুফরাহথ এলাকায় একটি বাস ও ট্যাংকার লরির সংঘর্ষে ৪২ জন ওমরাহযাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২০ নারী ও ১১ শিশু রয়েছে। আহতদের মধ্যে মাত্র একজন জীবিত আছেন। ইমিগ্রেশন কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে নিহতরা সবাই হায়দরাবাদের বাসিন্দা। দুর্ঘটনার সময় বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়, সংঘর্ষের পর বাসটিতে আগুন লেগে যায়, ফলে হতাহতের সংখ্যা আরও বাড়ে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করও দুর্ঘটনার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, রিয়াদের রাষ্ট্রদূতাবাস এবং জেদ্দার কনস্যুলেট নিহতদের পরিবার ও আহতদের সহায়তার জন্য কাজ করছে। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

গণমাধ্যম জানায়, এ ঘটনায় জেদ্দা কনস্যুলেটে ২৪ ঘণ্টা খোলা থাকবে এমন একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়, স্থানীয় কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট ওমরাহ অপারেটরদের সঙ্গে সমন্বয় করে ভারতীয় কনস্যুলেট ও কমিউনিটি স্বেচ্ছাসেবীরা হাসপাতালে ও দুর্ঘটনাস্থলে তৎপর রয়েছেন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।