চিকিৎসকের ড্রয়ার থেকে ইয়াবা উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের বছিলা গার্ডেন এলাকার একটি ড্রয়ারে লুকানো ইয়াবাসহ একজন এমবিবিএস চিকিৎসক এবং তার সহযোগীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- ডা. নাফিস সাদিক এবং জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদককারবারি মো. সাজাহান।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ নভেম্বর ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক শামীম আহম্মেদের নির্দেশনায় পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি বিশেষ রেইডিং টিম বসিলা গার্ডেন সিটির শান্তা টাওয়ারে অভিযান চালায়।

অভিযানে একটি কক্ষ থেকে আটক করা হয় এমবিবিএস চিকিৎসক ডা. নাফিস সাদিক এবং জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদককারবারি মো. সাজাহানকে।

ডিএনসির মহাপরিচালক বলেন, এসময় জিজ্ঞাসাবাদে ডা. নাফিস প্রথমে অস্বীকার করলেও পরে তিনি নিজেই পড়ার টেবিলের ড্রয়ার খুলে ৫০ পিস ইয়াবা বের করেন। এ সময় তার সঙ্গে থাকা সহযোগীর দেহ তল্লাশি করে আরও ১ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিজি আরও বলেন, দীর্ঘদিন ধরে হাসপাতালের দায়িত্ব পালন করার পাশাপাশি ব্যক্তিগত ফ্ল্যাটে বসে মাদক কারবারের সঙ্গে তিনি যুক্ত ছিলেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

চিকিৎসক ডা. নাফিস সাদিক কীভাবে এবং কতদিন ধরে তার সঙ্গে এই কর্মকাণ্ডে যুক্ত ছিলেন, তা যাচাই করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন ডিএনসির মহাপরিচালক মো. হাসান মারুফ।

খবরওয়ালা/এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।