সীতাকুণ্ডে ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে ১২ বছরের একটি শিশুর ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি অপূর্ব দাস (১৯) র‌্যাব গ্রেপ্তার করেছে। র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রামের মিরসরাই থানার বামন সুন্দর দারগার হাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলার প্রধান আসামি অপূর্ব দাসকে গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি আরও জানান, “গ্রেপ্তার হওয়া অপূর্ব দাসকে সীতাকুণ্ড থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।