মেসির ফেভারিট তালিকায় নেই রোনালদোর পর্তুগাল

তিন বছর আগে জেতা বিশ্বকাপ ট্রফি ধরে রাখতে পারবে কি আর্জেন্টিনা—এ প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ফুটবলে। লিওনেল মেসি বুঝতে পারছেন, ২০২৬ সালে শিরোপা ধরে রাখার পথটি হবে খুব কঠিন। কারা এ পথে বাধা হয়ে দাঁড়াতে পারে—তা নিয়েও স্পষ্ট ধারণা দিয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। তবে সেই সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীর তালিকায় জায়গা হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের।

টানা দুই বিশ্বকাপ জয়ের সর্বশেষ উদাহরণ ৬০ বছরেরও বেশি আগের। ১৯৫৮ ও ১৯৬২ সালে ব্রাজিল এই কীর্তি গড়েছিল। সেই পথ অনুসরণের সুযোগ আছে আর্জেন্টিনার। তবে মেসির মতে, কাজটি মোটেও সহজ নয়।

২০২২ সালে ফ্রান্সও একই সুযোগ পেয়েছিল। তবে নাটকীয় ফাইনালে তাদের সে স্বপ্ন ভেঙে দেয় আর্জেন্টিনা। এবারও ফ্রান্সকে ফেভারিট মানছেন মেসি। আরও কয়েকটি দলকেও বিপজ্জনক মনে করেন তিনি। তবে রোনালদোর পর্তুগালকে বাইরে রেখে তিনি আলোচনায় এসেছেন।

ইএসপিএনকে মেসি বলেন, ‘স্পেন, আবারো ফ্রান্স, ইংল্যান্ড, দীর্ঘদিন শিরোপাহীন ব্রাজিল, জার্মানির মতো খুব ভালো দল আছে। এটা খুব কঠিন। তবে আমরা লড়াই করব, সর্বোচ্চটুকু দেব।’

অন্যদিকে ব্রাজিলের কিংবদন্তি বেবেতো বলেন, ‘আর্জেন্টিনা এবার ভালোভাবে নামতে যাচ্ছে। তারা ব্রাজিলের চেয়ে ভালো অবস্থানে আছে।’

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।