বাবুগঞ্জে নির্বাচনি এলাকায় তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ

বরিশালের বাবুগঞ্জে নিজের নির্বাচনি এলাকায় তোপের মুখে পড়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। রোববার বাবুগঞ্জের মীরগঞ্জ সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। তিনি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের এ ঘটনার জন্য দায়ী করেছেন।

অভিযোগ অস্বীকার করে বিক্ষুব্ধ জনতা বলেন, বিতর্কিত বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে ফুয়াদকে বাবুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। এ কথা জানান উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আল আমিন।

এদিন ফুয়াদ মীরগঞ্জ সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা ফাওজুল কবির খান ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনও উপস্থিত ছিলেন।

ফুয়াদের নির্বাচনি এলাকা বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের আড়িয়াল খাঁ নদের উপর নির্মিত হচ্ছে এই সেতু। প্রায় এক হাজার পাঁচশ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর প্রকল্প পাশের প্রচেষ্টা ফুয়াদ নিজ উদ্যোগে করেছেন বলে দাবি করেন। তিনি বলেন, চাঁদা ও টেন্ডারবাজির চেষ্টা হলে সেতু নির্মাণ থেমে যাবে।

বিএনপির স্থানীয় নেতারা এই সেতুর নির্মাণে তাদের সাবেক এমপি ও কেন্দ্রীয় নেতাদের অবদান দাবি করেন। ফুয়াদ বলেন, কোনো দলের নাম উল্লেখ করিনি, তবুও হামলা করা হয়েছে। পুরো ঘটনার জন্য তিনি বিএনপির মনোনয়নপ্রাপ্ত দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদিনের কর্মীদের দায়ী করেছেন।

বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আল আমিন বলেন, ফুয়াদ বিএনপিকে ইঙ্গিত করে মিথ্যাচার করেছেন। তিনি স্থানীয় মানুষের প্রতি অবমাননাকর মন্তব্য করেছেন। বিতর্কিত বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে, নইলে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

 

খবরওয়ালা /এসএস

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।