স্মৃতি-পলাশ বিয়ে বাতিল, গুজবের বিরুদ্ধে হুমকি

ভারতের নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানা এবং সুরকার পলাশ মুচ্ছলের বিয়ে হওয়ার কথা ছিল ২৩ নভেম্বর। মেহেদি, হলুদ এবং অন্যান্য আনুষ্ঠানিক সব প্রস্তুতি শেষ থাকা সত্ত্বেও হঠাৎ করেই তাদের বিয়ে বাতিল হয়ে যায়। প্রথমে বিষয়টি স্মৃতির বাবার অসুস্থতার সঙ্গে যুক্ত করা হলেও পরবর্তীতে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে স্মৃতি নিজেই ইনস্টাগ্রামে ঘোষণা দেন, তার পলাশের সঙ্গে বিয়ে বাতিল হয়েছে। অন্যদিকে পলাশও নিজের স্টোরিতে লিখেছেন, তিনি অতীত ভুলে এগিয়ে যেতে চান। বিয়ে ভাঙার বিষয় সরাসরি না বললেও পলাশ জানিয়েছেন, যারা ভিত্তিহীন গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পলাশ ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি জীবনে মুভ অন করার সিদ্ধান্ত নিয়েছি এবং ব্যক্তিগত সম্পর্ক থেকে পিছিয়ে যাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘ভিত্তিহীন গুজব দেখে মানুষের দ্রুত প্রতিক্রিয়া ভয়ঙ্কর। যারা আমার বিরুদ্ধে মিথ্যা ও অবমাননাকর তথ্য ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে আমার টিম আইনি ব্যবস্থা নেবে।’

বিয়ে স্থগিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। পলাশ তা গুজব হিসেবে উল্লেখ করেছেন। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ম্যারি ডি’কোস্তা নামে এক নারী অভিযোগ এনেছিলেন, পলাশ তাকে সাঁতার কাটার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন এবং স্মৃতির সঙ্গে সময় না দেওয়ায় বিরক্তি প্রকাশ করেছিলেন।

উল্লেখ্য, ঘটনা প্রকাশ্যে আসার পর দুই পক্ষই বিয়ে ভাঙার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে পলাশ গুজব রটানোদের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছেন।

খবরওয়ালা /এজে

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।