নেইমারের বড় সিদ্ধান্ত, বিশ্বকাপ অনিশ্চয়তায়

ব্রাজিল জাতীয় দলের তারকা খেলোয়াড় নেইমার, যিনি আগের তিনটি বিশ্বকাপে দলের প্রাণভোমরার দায়িত্ব পালন করেছেন, এবার ২০২৬ সালের বিশ্বকাপে খেলবেন কি না তা নিয়ে এখন শঙ্কা তৈরি হয়েছে। মূল কারণ তার চোট। বিশ্বকাপের মাত্র ছয় মাস আগে নেইমার একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন।

আজ সকালে ক্রুজেইরোর বিপক্ষে নিজেদের লিগের শেষ ম্যাচ খেলেছে নেইমারের ক্লাব সান্তোস। ৩–০ গোলের জয় নিয়ে দলটি অবনমন থেকে রক্ষা পেয়েছে। একই সঙ্গে নিশ্চিত করেছে মহাদেশীয় প্রতিযোগিতা কোপা সুদামেরিকানা খেলতেও অংশ নেওয়ার সুযোগ।

নেইমার গত ২৫ নভেম্বর হাঁটুর মেনিসকাসে চোট পেয়েছিলেন। চোট সত্ত্বেও শেষ কয়েকটি ম্যাচে তিনি ৫ গোল এবং ১ অ্যাসিস্ট করে দলকে অবনমনের হাত থেকে রক্ষা করেছেন। তবে আজ ম্যাচ শেষে তিনি ঘোষণা করেছেন, এবার হাঁটুর অস্ত্রোপচার করাতে হবে।

নেইমার সাংবাদিকদের বলেছেন, ‘আমি এসেছি যতটা পারি সাহায্য করার জন্য। এটি আমার জন্য খুব কঠিন কয়েকটি সপ্তাহ ছিল। যারা আমাকে সমর্থন করেছে, তাদের ধন্যবাদ। তারা না থাকলে চোটের কারণে আমি খেলতে পারতাম না। এবার আমার বিশ্রাম দরকার, এরপর অস্ত্রোপচার হবে।’

২০১৩ সালের পর ব্রাজিল জাতীয় দলে তার খেলা বাধাগ্রস্ত হয়েছে। ২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চোট পাওয়ার পর থেকে তিনি জাতীয় দলে খেলতে পারেননি। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন, নেইমারকে জাতীয় দলে ফিরতে হলে পুরো ফিট থাকতে হবে।

খবরওয়ালা /এজে

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।