কুমারখালীতে সাবেক মেয়েরসহ ১৪ জনের নামে চিকিৎসকের মামলা

কুমারখালী প্রতিনিধি ॥কুমারখালীতে সাবেক মেয়েরসহ ১৪ জনের নামে চিকিৎসকের মামলা। কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার সদ্য সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান অরুনসহ ১৪ জনের নামে দোকানঘর ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি এবং মারধরের অভিযোগে থানায় মামলা করা হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে হোমিওপ্যাতি চিকিৎসক শরিফুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। এছাড়াও মামলায় ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

কুমারখালীতে সাবেক মেয়েরসহ ১৪ জনের নামে চিকিৎসকের মামলা

গতকাল বুধবার (২১ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন থানার ওসি মো. আকিবুল ইসলাম। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারিনি পুলিশ। অন্যান্য আসামিরা হলেন-পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান নিপুন (৪১), উপজেলা যুবলীগের সভাপতি কাউন্সিলর হারুন অর রশিদ (৫০), পৌরসভার ৫ নম্বর কাউন্সিলর এস এম রফিক (৪০), কাজল আহম্মেদ কাজু (৫০), মোহাঃ সানি (২৫), ওসমান শেখ (৫৫), শাকিল শেখ (৩৫), ইমরান হোসেন (২৫), পাত্র হোসেন (২০), সোহাগ আলী (৩০), সেলিম হোসেন (৩০), রাশিদুল ইসলাম (২৪) ও মিল্টন হোসেন (২২)।

 

কুমারখালীতে সাবেক মেয়েরসহ ১৪ জনের নামে চিকিৎসকের মামলা

 

মামলার বাদী হোমিওপ্যাতি চিকিৎসক শরিফুল ইসলাম বলেন, ৪ আগষ্ট দুপুরে পূর্বশত্রুতার জেরে মেয়র সামছুজ্জামান অরুনসহ অন্যান্য আসামিরা দোকানে এসে ভাঙচুর ও লুটপাট শুরু করে। বাঁধা দিলে আসামিরা আমাকে এবং আমার স্ত্রীকে মারপিট করে। আমি স্ষ্ঠু বিচারের আশায় গত মঙ্গলবার থানায় মামলা করেছি। তাঁর ভাষ্য, নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় দুই লাখ ২০ হাজার টাকা চুরি এবং দোকানে ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। ওসি আকিবুল ইসলাম জানান, সাবেক মেয়রসহ ১৪ জনের নামে ভাঙচুর, চুরি ও মারপিটের অভিযোগে গত মঙ্গলবার রাতে মামলা করেছেন এক চিকিৎসক। আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।