কুষ্টিয়ায় টাপেন্টাডল ট্যাবলেট ও ফেনসিডিলসহ দুই মাদক ব্যাবসায়ী আটক 

নিজ সংবাদ ॥ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার অভিযানে দৌলতপুরের মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ গ্রামের খোদা বক্সের ছেলে রিপন ড্রাইভার এর বাড়ি থেকে দুই হাজার একশো পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ রিপন ড্রাইভারকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য টাপেন্টাডল দুই হাজার একশো পিচ ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য ছয় লক্ষ ত্রিশ হাজার টাকা। অন্যদিকে একই দিনে উপজেলার হোগলবাড়ী ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামের হারেজ মন্ডলের ছেলে মাদক কারবারি রিপনের বাড়িতে অভিযান চালিয়ে তিন পিচ মাদকদ্রব্য ফেনসিডিল সহ মাদক কারবারি রিপনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া।এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার এস.আই মো.রাসেল কবীর বলেন,

গতকাল সোমবার (৪ নভেম্বর) তারিখ বেলা ১২ টার দিকে ইন্সপেক্টর খবির আহমেদ, এর নেতৃত্বে  সিপাই রাশিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, বিলাস কুন্ডু ও সুব্রত বর্মণের সার্বিক সহযোগিতায় মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ গ্রামের খোদা বক্সের ছেলে রিপন ড্রাইভার এর বাড়ি থেকে দুই হাজার একশো পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ রিপন ড্রাইভারকে ও হোগলবাড়ী ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামের হারেজ মন্ডলের ছেলে মাদক কারবারি রিপনের বাড়িতে অভিযান চালিয়ে তিন পিচ মাদকদ্রব্য ফেনসিডিল সহ মাদক কারবারি রিপনকে আটক করে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে  দৌলতপুর থানায় মাদক আইনে দুজনের নামে আলাদা দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।