যাত্রবাড়ী থানা থেকে লুট হওয়া বিদেশী শটগান কুষ্টিয়া থেকে উদ্ধার

নিজ সংবাদ ॥ র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে ঢাকার যাত্রাবাড়ী থানা থেকে লুট হওয়া বিদেশী শটগান কুষ্টিয়ার দৌলতপুর থেকে উদ্ধার করা হয়। গতকাল সোমবার  (১৮ নভেম্বর) রাত ১০ টা ১০ মিনিটে দৌলতপুর থানাধীন হোগলবাড়ীয়া ইউনিয়নের কল্যানপুর গ্রামস্থ মেসার্স স্বদেশ ট্রেডিং মার্কেটের বিপরীতে উত্তর পার্শ্বে দৌলতপুর হইতে ভেড়ামারা গামী রাস্তার পাশে কাশ বনের মধ্যে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে র‌্যাব। র‌্যাব সূত্র জানা যায়, গোপন সূত্রের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন হোগলবাড়ীয়া ইউনিয়নের কল্যানপুর গ্রামস্থ মেসার্স স্বদেশ ট্রেডিং মার্কেটের বিপরীতে উত্তর পার্শ্বে দৌলতপুর হইতে ভেড়ামারা গামী রাস্তার পাশে কাশ বনের মধ্যে” পরিত্যক্ত অবস্থায় একটি অস্ত্র পড়ে আছে।

সেই মোতাবেক র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ০১টি বিদেশী ১২ বোর সচল শটগান উদ্ধার করা হয়। প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের ধারনা শটগানটি গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে দুষ্কৃতিকারী কর্তৃক ডিএমপি ঢাকা যাত্রাবাড়ী থানা হতে লুট হওয়া অস্ত্র। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্রটির বিষয়ে অনুসন্ধান করে পরবর্তী ব্যবস্থা ও কার্যক্রমের জন্য কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।