কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবা সহ গ্রেফতার ২

fay 1 19 1 24 কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবা সহ গ্রেফতার ২নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ১৬০ পিস ইয়াবা সহ ২জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, কুষ্টিয়া মিরপুর উপজেলার নওদা আজমপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে সাগর আলী (৩১) ও চরপাড়া গ্রামের জয়নাল মন্ডলের ছেলে জাহিদ (২৪)। র‌্যাব সূত্রে জানা যায়, মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় গত ১৭ জানুয়ারি রাত ১০টার সময় র‌্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল ‘‘কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন চরপাড়া গ্রামে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৬০ পিস ইয়াবা এবং নগদ ১ হাজার ৭শ টাকা সহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।