ছাত্রদলের ৯ নেতার পদত্যাগের ঘোষণা

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) সংলগ্ন এলাকায় ব্যবসায়ী চাঁদ সোহাগ নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। মারধরের পর সোহাগকে রাস্তায় ফেলে কংক্রিটের টুকরো দিয়ে শরীর থেঁতলে দেয় অভিযুক্তরা। মৃত্যু নিশ্চিত হওয়ার পরও তার লাশের ওপর লাফালাফি করে তারা। গত ৯ জুলাই এ হত্যাকাণ্ড ঘটে, তবে শুক্রবার (১১ জুলাই) […]
টিকটক ডিলিট না করায় মেয়েকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজালেন বাবা

পাকিস্তানে নিজের টিকটক অ্যাকাউন্ট ডিলিট করতে অস্বীকৃতি জানানোয় ১৬ বছর বয়সী এক কিশোরীকে গুলি করে হত্যা করেছেন তার বাবা। হত্যার পর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন পরিবারের সদস্যরা। শুক্রবার (১১ জুলাই) দেশটির পুলিশ প্রাথমিক তদন্তের পর জানায়, জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে সক্রিয় থাকার কারণে ‘সম্মান রক্ষার’ অজুহাতে এ হত্যাকাণ্ড ঘটানো হয়। পুলিশের […]
পরিবারের ইচ্ছায় ধর্ষককে জনসম্মুখে ফাঁসিতে ঝুলাল ইরান

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বুকান শহরে এক শিশুকন্যাকে ধর্ষণ ও হত্যার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তির জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের ইচ্ছায় শনিবার (১২ জুলাই) এই ফাঁসি কার্যকর করা হয়। টাইমস অব ইসরায়েলের বরাতে এ তথ্য জানা গেছে। ইরানের বিচার বিভাগ-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম মিজান অনলাইন জানায়, ভুক্তভোগী শিশুটির পরিবার জনসম্মুখে শাস্তি কার্যকরের অনুরোধ জানিয়েছিল। প্রাদেশিক প্রধান বিচারপতি […]
মিয়ানমারে বৌদ্ধ মঠে জান্তার বিমান হামলা, নিহত ২২

মিয়ানমারের মধ্যাঞ্চলীয় স্যাগাইং অঞ্চলের একটি বৌদ্ধ মঠে সামরিক জান্তার বিমান হামলায় কমপক্ষে ২২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে বলে নিশ্চিত করেছে সামরিক জান্তা-বিরোধী একটি গোষ্ঠী ও স্থানীয় এক বাসিন্দা। শনিবার (১২ জুলাই) ফরাসি বার্তা সংস্থা এএফপিকে তাঁরা জানান, শুক্রবার রাত ১টার দিকে স্যাগাইংয়ের লিন তা লু গ্রামের একটি বৌদ্ধ মঠে এই […]
৩৫% শুল্ক নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা অব্যাহত থাকবে

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনার তৃতীয় এবং শেষ দিনে উভয় দেশ বেশ কিছু বিষয়ে একমত হয়েছে, তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখনো অমীমাংসিত রয়েছে। বিশেষ করে ৩৫% শুল্ক সম্পর্কিত বিষয়টি আলোচনার অন্যতম প্রধান অংশ ছিল এবং এ নিয়ে আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দু’দেশের প্রতিনিধিরা আবারও আলোচনায় বসবেন, যা ভার্চুয়ালি এবং সামনাসামনি […]
ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তরুণীকে একাধিকবার ধর্ষণ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় চেতনানাশক খাইয়ে ধর্ষণের পর ভিডিও ধারণ করে তা অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ভুক্তভোগী। সর্বশেষ শুক্রবার (১১ জুলাই) তিনি ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় শুক্রবার রাতে তিনি পাঁচবিবি থানায় মামলা করেন। ওই মামলায় আসামিরা হলেন- আতাউর রহমান, নয়ন হোসেন […]
মব সন্ত্রাস থামানো ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি

প্রশ্রয় না দিয়ে দেশে খুন, মব সন্ত্রাস, ধর্ষণ থামানোর দাবি জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। অন্তর্বর্তী সরকারের কাছে এ দাবি জানিয়েছে তাঁরা। সংগঠনটি বলেছে, এসব কেবল আইনশৃঙ্খলার ব্যর্থতা নয়, বরং একটি সংগঠিত সহিংস রাজনৈতিক সংস্কৃতি। যেখানে ধর্ম, গুজব ও ক্ষমতার দ্বন্দ্বকে হাতিয়ার করে সমাজকে আতঙ্ক ও দমনমূলক পরিবেশে ঠেলে দেওয়া হচ্ছে। শনিবার (১২ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে […]
ইয়ামিনকে হত্যার আগে গুলি করা পুলিশ সদস্য মাহাফুজ গ্রেপ্তার

গত বছরে জুলাই আন্দোলনে রাজধানীর সাভারে আসহাবুল ইয়ামিনকে হত্যার আগে গুলি করা কনস্টেবল মাহাফুজকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১২ জুলাই) আদালতে ওই পুলিশ সদস্য গুলি করার কথা স্বীকার করেছেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ইয়ামিন এমআইএসটি (মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি) এর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। গত […]
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব কাজী আরিফুজ্জামান, যুগ্ম সচিব মো. শাহিনুর ইসলাম, এবং উপসচিব মোহাম্মদ আরিফুল কায়সার-কে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে। গত বৃহস্পতিবার (১০ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এই পদক্ষেপটি গ্রহণ করে এবং অল অফিসের জন্য একটি পৃথক […]
মূল তিন আসামিকে বাদ দেওয়া রহস্যজনক, কারা করলো?- প্রশ্ন যুবদল সভাপতির

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না অভিযোগ করে বলেছেন, মামলায় প্রধান তিন আসামির নাম বাদ দিয়ে নতুন তিনজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যা তিনি ‘রহস্যজনক’ বলে উল্লেখ করেছেন। তিনি এ বিষয়ে তথ্য-প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। শনিবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় […]