ঢাকায় ভারী বৃষ্টি, কমতে পারে বিকেলে

রাজধানীতে টানা তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর । যা ভারী বৃষ্টিপাত হিসেবে বিবেচিত হয়। তবে স্বস্তির খবর হচ্ছে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে—বিকেলের পর রাজধানীতে বৃষ্টি কিছুটা কমতে পারে। আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, আজ বিকেলে বৃষ্টি কমতে পারে। তবে রবিবার (১৩ জুলাই) থেকে আবার […]
ফিলিস্তিন অধিকারের প্রতিনিধি ফ্রান্সেস্কা আলবানিজেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

জাতিসংঘের ফিলিস্তিন অধিকারের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেস্কা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (৯ জুলাই, ২০২৫) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই ঘোষণা দেন। তিনি বলেন, আলবানিজের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক আক্রমণ আর সহ্য করা হবে না। রুবিও এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করে আরও বলেন, আমরা আমাদের মিত্রদের আত্মরক্ষার অধিকারের পক্ষে সবসময় থাকব। […]
চাঁদপুরে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

চাঁদপুরের হাজীগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেশি অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত কিশোর গ্যাংয়ের সদস্যরা হলেন- জুট মিলস এলাকার রবিউল আহমেদ (২১), মাইনুদ্দিন খান (২৫), বিল্লাল কাজী (২৪), কাজী পলাশ (২০), হৃদয় হোসেন (২৩) ও […]
শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু

জুলাই আন্দোলনের সময় সংঘটিত ‘মানবতাবিরোধী’ অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বৃহস্পতিবার (১০ জুলাই) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আদেশ দেন। এর মাধ্যমে শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। […]
শ্রীনগরে যমজ শিশু হত্যার দায় স্বীকার করলেন মা

মুন্সীগঞ্জের শ্রীনগরে সাত মাস বয়সী যমজ মেয়ে শিশু লামিয়া ও সামিয়াকে পানিতে ফেলে হত্যার দায় স্বীকার করেছেন তাদের মা শান্তা বেগম। গতকাল বুধবার বিকেলে মুন্সীগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন। সেখানে শান্তা নিজের কৃতকর্মের জন্য অনুতাপ প্রকাশ করে দাবি করেন, স্বামীর ওপর ক্ষোভ মেটাতে গিয়েই তিনি নিজ সন্তানদের পানিতে ছুড়ে ফেলেছিলেন। […]
বিবিসির প্রতিবেদনের তীব্র সমালোচনা করে যা বললেন জয়

চব্বিশের ছাত্র আন্দোলন দমাতে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুলির নির্দেশ নিয়ে বিবিসির এক প্রতিবেদনের তীব্র সমালোচনা করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। বুধবার এক ফেইসবুক পোস্টে জয় লিখেছেন, বিবিসির ওই প্রতিবেদন ‘অনৈতিক সাংবাদিকতার একটি নির্লজ্জ উদাহরণ’। “বিবিসি সম্প্রতি ২০২৪ সালের ৫ অগাস্ট ঢাকার যাত্রাবাড়ীতে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার উপর ভিত্তি করে একটি বিকৃত তথ্যে ভরা […]
কামালপুর সীমান্ত দিয়ে ৭ জনকে পুশইন করলো বিএসএফ

জামালপুরের বকশীগঞ্জে ধানুয়া কামালপুর সীমান্ত দিয়ে ৭ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার (১০ জুলাই) ভোরে ধানুয়া কামালপুরের ১০৮৩ পিলারের কাছ দিয়ে তাদের পুশইন করা হয়। পরে স্থানীয়রা তাদের আটক করে বকশীগঞ্জ থানায় সোপর্দ করে। আটককৃতরা হলেন- বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার কাশেম আলীর ছেলে এনায়েত খাঁ (৫৫), একই উপজেলার বেলায়েত খাঁ-এর ছেলে […]
পাহাড়ে ঘুরতে গিয়ে দুই বন্ধু নিহত

চট্টগ্রামে পাহারে ঘুরতে গিয়ে পা পিছলে পড়ে আরফান গালিব (২২) ও মো. ইব্রাহিম হৃদয় (২২) নামের দুই যুবকের মৃত্যু হয়েছে। তারা ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। বুধবার (৯ জুলাই) বিকেলে মেলখুম গিরিপথ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত আরফান চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের নাপিতের চর গ্রামের ও হৃদয় ঢাকার যাত্রাবাড়ীর ধুনিয়ালাপাড়ার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার […]
জনপ্রিয় গান ‘কন্যা’ এবার উর্দুতে গাইলেন পাকিস্তানি শিল্পীরা

ইমরান মাহমুদুলের সঙ্গে দিলশাদ নাহার কণার গাওয়া এবং রবিউল ইসলাম জীবনের লেখা ‘জ্বিন ৩’ সিনেমার ‘কন্যা’ গানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এবার গানটির উর্দু সংস্করণ ইউটিউবে মুক্তি পেয়েছে, যেখানে কণ্ঠ দিয়েছেন পাকিস্তানের খুশবু ও স্রিবেন। ‘জ্বিন ৩’-এর প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানান, ছবিটা কিছুদিন আগে পাকিস্তানে মুক্তি পেয়েছে। সেখানকার পরিবেশক গানসহ পুরো ছবিটা […]
পায়ে গুলি করার নির্দেশ দিলেন প্রেসিডেন্ট

বিক্ষোভের সময় ভাঙচুর চালালে পায়ে গুলি করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন কেনিয়ায় প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। দুদিন ধরে চলা সরকার বিরোধী আন্দোলনে ৩১ জনের প্রাণহানির পর বুধবার (৯ জুলাই) এ কথা বলেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এক ভাষণে রুটো বলেছেন, অন্যের সম্পদের যারা আগুন দেয়, তাদের পায়ে গুলি করা উচিত। তাদেরকে প্রাণে মেরে ফেলা […]
