রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩

রজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩ 1752127112 রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩

রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ ৩ জন দগ্ধ  হয়েছেন। বুধবার (৯ জুলাই) দিবাগত রাতে এই ঘটনাটি ঘটে। পরে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- রিপন (৪০), তার স্ত্রী ইতি (৩০) এবং মেয়ে রাফিয়া (৪)। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান […]

ঘরে বাইরে বন্যার পানি, কলাগাছের ভেলায় করে অন্তঃসত্ত্বাকে নেয়া হলো হাসপাতালে

কলাগাছের ভেলায় করে অন্তঃসত্ত্বাকে হাসপাতালে 1752126530 ঘরে বাইরে বন্যার পানি, কলাগাছের ভেলায় করে অন্তঃসত্ত্বাকে নেয়া হলো হাসপাতালে

ফেনীর ফুলগাজী উপজেলায় প্রবল বন্যার কারণে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এমন দুর্দিনে কলাগাছের ভেলায় করে একজন অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতালে নেওয়ার হৃদয়স্পর্শী ঘটনা ঘটেছে। বুধবার (৯ জুলাই) দুপুরে উপজেলার পূর্ব ঘনিয়ামোড়া গ্রাম থেকে ভেলায় চড়ে হাসপাতালে রওনা হন ২৩ বছর বয়সী কামরুন নাহার। সকাল থেকেই কামরুনের বাড়িতে হাঁটুসমান পানি উঠতে শুরু করে। দুপুর নাগাদ যখন পানি […]

অনলাইন লাইভ ক্লাসে শিক্ষক-শিক্ষিকার চুম্বনের ভিডিও ভাইরাল, থানায় অভিযোগ

শিক্ষক শিক্ষিকার চুম্বন 1752125569 অনলাইন লাইভ ক্লাসে শিক্ষক-শিক্ষিকার চুম্বনের ভিডিও ভাইরাল, থানায় অভিযোগ

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি অনলাইন প্ল্যাটফর্মে অনলাইনে লাইভ ক্লাস চলাকালীন শিক্ষক ও শিক্ষিকার অশালীন আচরণের অভিযোগে রাজধানীর ভাটারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক অভিভাবক। অভিযোগটি দায়ের করেন আশরাফ বিজয় নামের এক ব্যক্তি। তিনি জানান, গত ৮ জুলাই রাত ১২টার দিকে অনলাইন লাইভ ক্লাসের সময় এক নারী ও এক পুরুষ শিক্ষক ইচ্ছাকৃতভাবে অনভিপ্রেত ও অসামাজিক […]

এত সুন্দর ইংরেজি কোথায় শিখেছেন : লাইবেরিয়ার প্রেসিডেন্টকে ট্রাম্প

ট্রাম্প 1752125273 এত সুন্দর ইংরেজি কোথায় শিখেছেন : লাইবেরিয়ার প্রেসিডেন্টকে ট্রাম্প

লাইবেরিয়ার প্রেসিডেন্ট জোসেফ বোয়াকাই-এর ইংরেজি ভাষার চমৎকার দক্ষতার জন্য প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তাকে জিজ্ঞেস করেন, এত সুন্দর ইংরেজি কোথায় শিখেছেন? সিএনএনের খবরে বলা হয়, হোয়াইট হাউসে পাঁচজন আফ্রিকান নেতাকে স্বাগত জানাতে গিয়ে ট্রাম্প বোয়াকাইকে জিজ্ঞাসা করেন, ‘এত সুন্দর ইংরেজি! এটা দারুণ। আপনি এত সুন্দরভাবে কথা বলতে শিখলেন কোথায়?’ বোয়াকাই তার শিক্ষা […]

সরকারি প্রাথমিক শিক্ষকদের আবারও আন্দোলনের ডাক এবং কর্মসূচি ঘোষণা

প্রাথমিক শিক্ষকদের আন্দোলন 1752123877 সরকারি প্রাথমিক শিক্ষকদের আবারও আন্দোলনের ডাক এবং কর্মসূচি ঘোষণা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আবারও আন্দোলনে নামছেন। প্রধান শিক্ষকদের দশম গ্রেড এবং সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়নসহ বেশ কয়েকটি দাবি আদায়ে বিভিন্ন শিক্ষক সংগঠন আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে। প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে আগামী ১৮ জুলাই ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘শিক্ষক মহাসমাবেশ’ আহ্বান করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। সমিতির সভাপতি মো. আবুল কাসেম জানান, […]

জলাবদ্ধতায় নোয়াখালীতে ১৮০০ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

জলাবদ্ধতায় নোয়াখালীতে ১৮০০ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা 1752125007 জলাবদ্ধতায় নোয়াখালীতে ১৮০০ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা ও সম্ভাব্য বন্যার আশঙ্কায় নোয়াখালীতে ১ হাজার ৮০০ শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার (৯ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসরাত নাসিমা হাবীব বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় এবং সম্ভাব্য বন্যার আশঙ্কায় শনিবার (১২ […]

ভিডিওর কমেন্টে ধর্ম অবমাননার অভিযোগ, সরকারি চাকরিজীবীকে ওএসডি

ধর্ম অবমাননার অভিযোগে সরকারি চাকরিজীবীকে ওএসডি 1752124286 ভিডিওর কমেন্টে ধর্ম অবমাননার অভিযোগ, সরকারি চাকরিজীবীকে ওএসডি

নরসিংদীতে ধর্ম অবমাননার অভিযোগে এক সরকারি চাকরিজীবীকে ঢাকার কার্যালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় পরিবেশ অধিদফতরের পরিচালক আব্দুল্লাহ আল মাসুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে কেন ওই কর্মকর্তাকে ঢাকা কার্যালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে এবং হঠাৎ বদলি করা হয়েছে, তার বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়নি। […]

এক দফা দাবিতে মিল্ক ভিটা কর্মীদের ধর্মঘট

এক দফা দাবিতে ধর্মঘট 1752124208 এক দফা দাবিতে মিল্ক ভিটা কর্মীদের ধর্মঘট

চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে ধর্মঘট শুরু করেছে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডে (মিল্ক ভিটা) কর্মরত সহকারী প্রাণী চিকিৎসক ও কৃত্রিম প্রজননকারীরা।  বুধবার(৯ জুলাই) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ীতে অবস্থিত মিল্ক ভিটার প্রধান কারখানার সামনে কর্মবিরতি ও আমরণ অনশন শুরু করেন তারা। এলএফএআই কল্যাণ পরিষদের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে অংশ নিয়েছেন সিরাজগঞ্জ, পাবনা, […]

লোহিত সাগরে হুতিদের হামলায় জাহাজডুবিতে নিহত ৪, নিখোঁজ ১৫

লোহিত সাগরে হুতিদের হামলায় জাহাজডুবিতে নিহত ৪ নিখোঁজ ১৫ 1752123919 লোহিত সাগরে হুতিদের হামলায় জাহাজডুবিতে নিহত ৪, নিখোঁজ ১৫

লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের হামলায় একটি পণ্যবাহী জাহাজ ডুবে ৪ জন নিহত ও ১৫ জন নিখোঁজ রয়েছে। এ ঘটনায় ৬ জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। ইরান-সমর্থিত হুথিগোষ্ঠী জানিয়েছে, তারা কিছু নাবিককে আটক করেছে। বুধবার (৯ জুলাই) সকালে জাহাজ ডুবির এ ঘটনা ঘটে। ‘এটারনিটি সি’ নামের লিবারিয়ান পতাকাবাহী কার্গো জাহাজে মোট ২৫ জন নাবিক ছিলেন।হামলার […]

আওয়ামী লীগ কার্যালয়ের ধ্বংসস্তূপের ওপর নির্মিত হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ’

আওয়ামীলীগ কার্যালয় 1752121088 আওয়ামী লীগ কার্যালয়ের ধ্বংসস্তূপের ওপর নির্মিত হচ্ছে 'জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ'

ফরিদপুর শহরের হাসিবুল হাসান লাবলু সড়কের উত্তর পাশে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ের ধ্বংসস্তূপের ওপর ‘জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ’ নির্মাণ কাজ শুরু হয়েছে। বুধবার (৯ জুলাই, ২০২৫) সকাল থেকে ফরিদপুর গণপূর্ত বিভাগ এই স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রাথমিক কার্যক্রম শুরু করে। ফরিদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান সাংবাদিকদের জানান, সারা দেশে অভিন্ন বাজেটে এই ‘জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ’ […]