লেখক: নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের জন্য অত্যাবশ্যক নির্দেশনা 1767709156 “দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের জন্য অত্যাবশ্যক নির্দেশনা”

“দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের জন্য অত্যাবশ্যক নির্দেশনা”

দেশের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সম্প্রতি দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য একটি জরুরি এবং গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনার মাধ্যমে দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিভাবান শিশু ও শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হবে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, বিতর্ক এবং গজল প্রতিযোগিতা-২০২৬। এছাড়া দেশের সব জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বছরব্যাপী ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন এবং কারাতে প্রশিক্ষণ, যেখানে শিশুদের […]
Read more
বিড়াল বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন প্রবাসী 1767708679 বিড়াল বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন প্রবাসী

বিড়াল বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন প্রবাসী

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নাজমুল হুদা (২৮) নিহত হয়েছেন। তিনি মালয়েশিয়া প্রবাসী ছিলেন। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া সড়কের যাদবপুর ব্রিজ এলাকায়। নিহত নাজমুল হুদা আলমডাঙ্গা উপজেলার হারদি গ্রামের আয়নাল হকের ছেলে। স্থানীয় পুলিশ জানিয়েছেন, তিনি নিজ এলাকায় ব্যক্তিগত কাজে যাওয়ার জন্য মোটরসাইকেল যোগে আলমডাঙ্গায় যাচ্ছিলেন। যাদবপুর […]
Read more
বঙ্গোপসাগরে মাছ কমেছে জেলি ফিশ বেড়েছে ২ কিলোমিটার গভীরে প্লাস্টিক দূষণ দেখা গেছে 1767707828 বঙ্গোপসাগরে মাছ কমেছে, জেলি ফিশ বেড়েছে, ২ কিলোমিটার গভীরে প্লাস্টিক দূষণ দেখা গেছে

বঙ্গোপসাগরে মাছ কমেছে, জেলি ফিশ বেড়েছে, ২ কিলোমিটার গভীরে প্লাস্টিক দূষণ দেখা গেছে

বঙ্গোপসাগরে সাম্প্রতিক জরিপ ও গবেষণার ফলাফলে উদ্বেগজনক চিত্র দেখা দিয়েছে। গত বছরের ২১ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত এই সমুদ্র সমীক্ষায় দেখা গেছে, মাছের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। অন্যদিকে জেলি ফিশের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, যা সমুদ্রের ইকোসিস্টেমে ভারসাম্যহীনতার নির্দেশক। একই সঙ্গে প্লাস্টিক দূষণ সাগরের দুই হাজার মিটার গভীরে (প্রায় দুই কিলোমিটার) পৌঁছেছে। তবে আশার […]
Read more
বিএনপির ঘরে বিদ্রোহের আগুন ১১৫ আসনে ১৯০ বিদ্রোহী প্রার্থী 1767707444 বিএনপির ঘরে বিদ্রোহের আগুন! ১১৫ আসনে ১৯০ বিদ্রোহী প্রার্থী!

বিএনপির ঘরে বিদ্রোহের আগুন! ১১৫ আসনে ১৯০ বিদ্রোহী প্রার্থী!

আগামী জাতীয় নির্বাচনের মুখে বিএনপির অভ্যন্তরীণ স্থিতিশীলতা রীতিমতো হুমকির মুখে পড়েছে। দলীয় সিদ্ধান্ত ও আজীবন বহিষ্কারের হুমকিকে তোয়াক্কা না করেই প্রায় ২০০ জন প্রার্থী স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। এটি দলটির জন্য একটি বড় ধরনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় কমান্ডের সতর্কবার্তার পরেও বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতারা নির্বাচনে অংশ নিতে অনড়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১১৫টি […]
Read more
শীতে বিয়ের মৌসুমে ব্যস্ত রংপুরের শোলা শিল্প 1767706864 শীতে বিয়ের মৌসুমে ব্যস্ত রংপুরের শোলা শিল্প

শীতে বিয়ের মৌসুমে ব্যস্ত রংপুরের শোলা শিল্প

শীতকাল মানেই বিয়ে, পূজা ও সামাজিক উৎসবের মৌসুম। রংপুর অঞ্চলে এই সময় শোলা শিল্পীরা সব চেয়ে ব্যস্ত সময় পার করছেন। বিয়ে, অন্নপ্রাশন, পূজা ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের জন্য শোলার তৈরি বিভিন্ন সামগ্রীর চাহিদা প্রতিবারের মতো এই শীতেও কয়েকগুণ বেড়ে গেছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর তথ্য অনুযায়ী, রংপুর অঞ্চলে অন্তত ৫০০টির বেশি পরিবার […]
Read more
প্রতিপক্ষ আমার স্টেজ ভেঙে দিয়েছে গাড়িতে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি 1767705555 “প্রতিপক্ষ আমার স্টেজ ভেঙে দিয়েছে, গাড়িতে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি”

“প্রতিপক্ষ আমার স্টেজ ভেঙে দিয়েছে, গাড়িতে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি”

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর একাংশ) আসনের বিএনপি থেকে সদ্য বহিস্কৃত নেতা, বিএনপির সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা সোমবার (৫ জানুয়ারি) বিকেলে অরুয়াইল বাজারে নিজ গাড়ির ওপর দাঁড়িয়ে নির্বাচনী বক্তৃতা দিয়েছেন। তিনি জানান, অরুয়াইল কলেজ মাঠে তার স্টেজ ভেঙে দেওয়া হয়েছে, ফলে তিনি বাধ্য হয়ে দরজায় দরজায় পৌঁছানোর পর শেষমেষ গাড়ির ওপর দাঁড়িয়ে […]
Read more
গ্যাসের দাম নিয়ে কারসাজি রোধে উদ্যোগ জ্বালানি উপদেষ্টা 1767704267 গ্যাসের দাম নিয়ে কারসাজি রোধে উদ্যোগ জ্বালানি উপদেষ্টা

গ্যাসের দাম নিয়ে কারসাজি রোধে উদ্যোগ জ্বালানি উপদেষ্টা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা কারসাজি করে এলপিজির দাম বৃদ্ধি করেছেন। যারা এ ধরনের কার্যকলাপে জড়িত তাদের বিরুদ্ধে ইতোমধ্যেই ভ্রাম্যমাণ আদালত ও জেলা প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভার পর সাংবাদিকদের সঙ্গে […]
Read more
চার জেলায় ইটভাটায় উর্বর মাটি লুট 1767704931 চার জেলায় ইটভাটায় উর্বর মাটি লুট

চার জেলায় ইটভাটায় উর্বর মাটি লুট

উত্তরের কৃষিনির্ভর চার জেলা—রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাটে—নিয়ন্ত্রণহীনভাবে কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি কেটে ইটভাটায় ব্যবহারের ফলে মারাত্মক পরিবেশগত ও কৃষি সংকট তৈরি হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এসব জেলায় বর্তমানে অন্তত ৫৯৫টি ইটভাটা ইট তৈরির কাঁচামাল হিসেবে সরাসরি ফসলি জমির টপ সয়েল ব্যবহার করছে। এর ফলে জমির স্বাভাবিক উর্বরতা নষ্ট হয়ে ফসল উৎপাদন দীর্ঘমেয়াদে হুমকির […]
Read more
নির্বাচনে ৩০ দলে নেই কোনো নারী প্রার্থী 1767703227 নির্বাচনে ৩০ দলে নেই কোনো নারী প্রার্থী

নির্বাচনে ৩০ দলে নেই কোনো নারী প্রার্থী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রার্থী তালিকা বিশ্লেষণ করে উদ্বেগজনক একটি চিত্র সামনে এসেছে। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, প্রতিদ্বন্দ্বিতাকারী ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে অন্তত ৩০টি দলই একজনও নারী প্রার্থী মনোনয়ন দেয়নি। দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী হলেও নির্বাচনী প্রতিযোগিতায় তাদের অংশগ্রহণ মাত্র ৪ দশমিক ২৪ শতাংশে সীমাবদ্ধ থাকা প্রতিনিধিত্বের গুরুতর সংকটকেই তুলে […]
Read more
সংগ্রামের প্রতীক শুভ জন্মদিন মমতা ব্যানার্জি 1767702380 সংগ্রামের প্রতীক শুভ জন্মদিন মমতা ব্যানার্জি

সংগ্রামের প্রতীক শুভ জন্মদিন মমতা ব্যানার্জি

অভিনন্দন শুভ জন্মদিন মমতা ব্যানার্জি আজ পশ্চিমবঙ্গের রাজনীতির সবচেয়ে প্রভাবশালী ও সংগ্রামী নারী নেত্রী, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-র জন্মদিন। কালীঘাটের সরু গলি থেকে বাংলার মসনদ—এই দীর্ঘ পথচলায় গঙ্গায় যেমন গড়িয়েছে অনেক জল, তেমনি রাজনীতির উত্তাপে শুকিয়ে গেছে তিস্তা, জন্ম নিয়েছে ধুধু বালুচর, জমেছে ইতিহাসের বহু স্তর। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জির রাজনৈতিক যাত্রাপথের সূচনা কলেজ জীবন থেকেই। কংগ্রেসের হাত ধরেই রাজনীতিতে তাঁর প্রবেশ। ছাত্র রাজনীতি থেকেই তিনি ছিলেন এক উজ্জ্বল, স্পষ্টভাষী ও লড়াকু মুখ। সময়ের সঙ্গে সঙ্গে অজস্র ঘাত-প্রতিঘাত, সংঘাত ও ষড়যন্ত্রের মধ্য দিয়েই গড়ে ওঠে আজকের ‘অগ্নিকন্যা’—বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কংগ্রেস থেকে বেরিয়ে এসে নিজের রাজনৈতিক বিশ্বাসকে পাথেয় করে তিনি গড়ে তোলেন নতুন দল—তৃণমূল কংগ্রেস। সেই দলই একদিন ভেঙে দেয় বামফ্রন্টের ৩৪ বছরের অটুট লাল দুর্গ। ২০১১ সালে বাংলায় বইয়ে দেন পরিবর্তনের হাওয়া। এরপর টানা তিনবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্বে আসীন হয়ে তিনি প্রমাণ করেছেন, রাজনৈতিক দৃঢ়তা ও জনসংযোগ কীভাবে ইতিহাস বদলে দেয়। জাতীয় রাজনীতিতেও তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। নতুন দল গড়ে তোলার পাশাপাশি তিনি পরপর দু’বার রেলমন্ত্রী, একবার কয়লা মন্ত্রকের দায়িত্ব এবং মানবসম্পদ উন্নয়ন, যুব ও ক্রীড়া, নারী ও শিশুকল্যাণ বিভাগের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বর্তমানে কেন্দ্রীয় শাসক দলের বিরুদ্ধে তিনি অন্যতম প্রধান বিরোধী কণ্ঠ—যার রাজনৈতিক প্রভাব জাতীয় রাজনীতিতেও গভীরভাবে আলোচিত। নিজের অদম্য প্রচেষ্টা আর আত্মবিশ্বাসেই কালীঘাটের গলির মেয়েটি আজ সকলের প্রিয় ‘দিদি’। রাজনীতির পথে হাঁটতে গিয়ে একাধিকবার হামলা, হুমকি ও শারীরিক আঘাতের শিকার হয়েছেন তিনি। তবুও মাথা নত না করে বারবার উঠে দাঁড়িয়েছেন, আন্দোলনের মাঠে নেমেছেন অগণিতবার। বাম আমলে বাংলায় শক্তিশালী বিরোধী রাজনীতির মুখ ছিলেন মমতা ব্যানার্জি। সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলন তাঁর রাজনৈতিক জীবনের মোড় ঘুরিয়ে দেয়। শিল্পায়নের নামে কৃষিজমি দখল, তাপসি মালিক হত্যাকাণ্ড—এই সব ঘটনার বিরুদ্ধে সোচ্চার হয়েই তিনি মানুষের আস্থা অর্জন করেন। সেই আস্থার ফলেই ২০১১ সালে বাংলার শাসনভার তাঁর হাতে আসে। এই সাফল্য একদিনে আসেনি। দীর্ঘদিনের সংগঠন, লড়াই ও আত্মত্যাগের ফসল ছিল সেই বিজয়। এক সময়ের ছোট দল তৃণমূল কংগ্রেস পরিণত হয় রাজ্যের শাসক দলে, আর মমতা ব্যানার্জি হয়ে ওঠেন বাংলার মুখ্যমন্ত্রী। ক্ষমতায় আসার পর তাঁর ঝুলিতে যোগ হয় একের পর এক সাফল্য। ২০১২ সালে টাইম ম্যাগাজিন তাঁকে বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান দেয়। একই বছর ব্লুমবার্গ মার্কেটস তাঁকে বিশ্ব অর্থনীতিতে প্রভাবশালী ৫০ জন ব্যক্তির একজন হিসেবে স্বীকৃতি দেয়। ২০১৮ সালে তিনি লাভ করেন স্কচ বর্ষসেরা মুখ্যমন্ত্রী সম্মাননা। তাঁর সরকারের অন্যতম জনকল্যাণমূলক উদ্যোগ ‘কন্যাশ্রী’ প্রকল্প আন্তর্জাতিক পরিসরে প্রশংসিত ও পুরস্কৃত হয়েছে। পাশাপাশি বিজেপির দুর্নীতি ও সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে দৃপ্ত কণ্ঠে বিরোধিতা করতে আজও তিনি অগ্রভাগে। জন্ম: ৫ জানুয়ারি ১৯৫৫ বাংলার এই জননেত্রীর জন্মদিনে এপার বাংলার মানুষের পক্ষ থেকেও একটি প্রত্যাশা উচ্চারিত হচ্ছে— দিদি, আমাদের ন্যায্য প্রাপ্যটুকু বুঝিয়ে দিন। তিস্তা সমস্যার আশু ও স্থায়ী সমাধানে কার্যকর ভূমিকা রাখুন। আজকের এই বিশেষ দিনে ফেসবুক পরিবারের পক্ষ থেকে রইল আপনার জন্য আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা
Read more
1 … 41 42 43 44 45 … 3,181

সর্বাধিক পঠিত

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।