লেখক: নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

দশ দিন পর চাঙা পুঁজিবাজার লেনদেন ছাড়াল ৫০০ কোটি 1761736769 দশ দিন পর চাঙা পুঁজিবাজার, লেনদেন ছাড়াল ৫০০ কোটি

দশ দিন পর চাঙা পুঁজিবাজার, লেনদেন ছাড়াল ৫০০ কোটি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৯ অক্টোবর) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এতে এক্সচেঞ্জটির সব সূচকই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখিয়েছে। পাশাপাশি, টানা ১০ কার্যদিবস পর সার্বিক লেনদেন আবারও ৫০০ কোটি টাকার ঘর অতিক্রম করেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে মোট ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে […]
Read more
রেফারি হয়েও গোল দিল জাতীয় ঐকমত্য কমিশন 1761735673 রেফারি হয়েও গোল দিল জাতীয় ঐকমত্য কমিশন, অভিযোগ সালাহউদ্দিনের

রেফারি হয়েও গোল দিল জাতীয় ঐকমত্য কমিশন, অভিযোগ সালাহউদ্দিনের

জাতীয় ঐকমত্য কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তাঁর অভিযোগ, রেফারির ভূমিকায় থাকার কথা থাকলেও কমিশন এক পক্ষের হয়ে ‘গোল দিয়েছে’। বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর বনানীর একটি হোটেলে বিএনপি আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব মন্তব্য করেন তিনি। ‘ফ্রম রুল বাই পাওয়ার টু রুল অব ল: ট্রানজিশন টু আ ডেমোক্রেটিক বাংলাদেশ’ শীর্ষক […]
Read more
বন্ধ হবে অবৈধ মোবাইল সেট চালু হচ্ছে এনইআইআর সিস্টেম 1761734854 বন্ধ হবে অবৈধ মোবাইল সেট, চালু হচ্ছে এনইআইআর সিস্টেম

বন্ধ হবে অবৈধ মোবাইল সেট, চালু হচ্ছে এনইআইআর সিস্টেম

অবৈধ মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার বন্ধ ও টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা জোরদার করতে আগামী ১৬ ডিসেম্বর থেকে চালু হচ্ছে ‘ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার’ (এনইআইআর) সিস্টেম। এই ব্যবস্থা কার্যকর হলে নিবন্ধনবিহীন বা আনঅফিসিয়াল মোবাইল ফোন দেশের কোনো মোবাইল নেটওয়ার্কেই আর ব্যবহার করা যাবে না বলে আশা করা হচ্ছে। বুধবার (২৯ অক্টোবর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কার্যালয়ে আয়োজিত […]
Read more
বাংলাদেশ সফর বাতিল করল আফগানিস্তান নতুন প্রতিপক্ষ নেপাল 1761734722 বাংলাদেশ সফর বাতিল করল আফগানিস্তান, নতুন প্রতিপক্ষ নেপাল

বাংলাদেশ সফর বাতিল করল আফগানিস্তান, নতুন প্রতিপক্ষ নেপাল

ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আফগানিস্তানের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছিল বাংলাদেশ ফুটবল দল। তবে শেষ মুহূর্তে সেই প্রীতি ম্যাচটি বাতিল হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রতিযোগিতা কমিটির চেয়ারম্যান গোলাম গাউস। আগামী ১৮ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের প্রস্তুতি হিসেবে ১৩ নভেম্বর […]
Read more
Lily Allen Leaves the Past Behind After Divorce and New Album Release 1761734496 বিচ্ছেদের পর অতীতকে পেছনে ফেললেন লিলি অ্যালেন

বিচ্ছেদের পর অতীতকে পেছনে ফেললেন লিলি অ্যালেন

নিজের নতুন অ্যালবাম ওয়েস্ট এন্ড গার্ল প্রকাশের পর অতীতকে পেছনে ফেলে এগিয়ে যেতে চান লিলি অ্যালেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) প্রকাশিত ইন্টারভিউ ম্যাগাজিন-এর এক সাক্ষাৎকারে ব্রিটিশ গায়িকা — যিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে অভিনেতা ডেভিড হারবারের সঙ্গে চার বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন — বলেন, বিচ্ছেদের পর তাঁর “প্রতিশোধ নেওয়ার” কোনো ইচ্ছা নেই। এই সম্পর্কই তাঁর নতুন […]
Read more
ঘুরে দাঁড়ানোর ম্যাচে টাইগার একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা 1761734161 ঘুরে দাঁড়ানোর ম্যাচে টাইগার একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা

ঘুরে দাঁড়ানোর ম্যাচে টাইগার একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা

প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলে সিরিজে ফিরে আসার লক্ষ্য নিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। শামীম পাটোয়ারীর পরিবর্তে জায়গা পেতে পারেন জাকের আলী। একইসঙ্গে দলে ফিরতে পারেন অলরাউন্ডার শেখ মেহেদী ও পেসার শরিফুল ইসলাম। ম্যাচের আগের দিন হোটেলেই হালকা জিম সেশন সম্পন্ন করে বাংলাদেশ দল। […]
Read more
Shakira The Weeknd join FIFA education drive for 2026 World Cup 1761732753 ফিফার শিক্ষামূলক উদ্যোগে যোগ দিলেন শাকিরা ও দ্য উইকেন্ড

ফিফার শিক্ষামূলক উদ্যোগে যোগ দিলেন শাকিরা ও দ্য উইকেন্ড

ফুটবলের শক্তিকে শিশুদের শিক্ষার উন্নয়নে কাজে লাগাতে গ্লোবাল সিটিজেনের সঙ্গে অংশীদারিত্ব করছে ফিফা। এই উদ্যোগের অংশ হিসেবে লাতিন সংগীত তারকা শাকিরা এবং কানাডিয়ান হিটমেকার দ্য উইকেন্ড ফিফার গ্লোবাল সিটিজেন এডুকেশন বোর্ডে যোগ দিয়েছেন। বিনোদন, ক্রীড়া ও ব্যবসা জগতের অন্যান্য প্রভাবশালী ব্যক্তিত্বদের সঙ্গে তারা কাজ করবেন, যাদের মধ্যে রয়েছেন ইভাঙ্কা ট্রাম্প, হিউ জ্যাকম্যান, জিয়ান্নি ইনফানটিনো, হিউ […]
Read more
ভর্তি জটিলতা লটারি নাকি পরীক্ষা—ফয়সালা আজ 1761733293 লটারি নাকি পরীক্ষা—ফয়সালা আজ

লটারি নাকি পরীক্ষা—ফয়সালা আজ

আগামী ২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি লটারির মাধ্যমে হবে, নাকি ভর্তি পরীক্ষার ভিত্তিতে—এই প্রশ্নকে ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক। বিষয়টি নিয়ে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তৈরি হয়েছে ভিন্নমত। অভিভাবক ঐক্য ফোরাম দাবি জানিয়েছে, সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগের মতোই ডিজিটাল লটারি পদ্ধতি বহাল রাখতে। অন্যদিকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা ভর্তি পরীক্ষার পক্ষে […]
Read more
কণ্ঠশিল্পী মৌসুমী কবীরের জন্মদিন আজ 1761728359 কণ্ঠশিল্পী মৌসুমী কবীরের জন্মদিন আজ

কণ্ঠশিল্পী মৌসুমী কবীরের জন্মদিন আজ

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী কবীরের জন্ম পশ্চিমবঙ্গের হুগলিতে ১৯৪৬ সালের ২৮ অক্টোবর। পিতা পান্নালাল মুখোপাধ্যায় ছিলেন স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক। ১৯৬৫ সালে প্রখ্যাত সঙ্গীত পরিচালক আনোয়ার কবীরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে তিনি মৌসুমী মুখোপাধ্যায় থেকে হয়ে ওঠেন প্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী কবীর। কলকাতার বাংলা চলচ্চিত্র ‘শচীমার সংসার’–এ প্রথম নেপথ্য কণ্ঠদান করেন তিনি। পরবর্তীতে বাংলাদেশের চলচ্চিত্রেও […]
Read more
নির্বাচনের প্রতিশ্রুতি ভঙ্গ হলে দায় প্রধান উপদেষ্টারই 1761726754 নির্বাচনের প্রতিশ্রুতি ভঙ্গ হলে দায় প্রধান উপদেষ্টারই: ফখরুল

নির্বাচনের প্রতিশ্রুতি ভঙ্গ হলে দায় প্রধান উপদেষ্টারই: ফখরুল

নির্বাচনের প্রতিশ্রুতি ভঙ্গ হলে সেই দায় প্রধান উপদেষ্টাকেই বহন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঐকমত্য কমিশন জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন তিনি। বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে ‘বিচার-সংস্কার-নির্বাচন, অন্তর্বর্তী আমলে বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সাংবাদিক ও কথাসাহিত্যিক এহ্সান […]
Read more
1 … 442 443 444 445 446 … 3,181

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।