লেখক: নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

রাজধানীতে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেপ্তার 1759826551 রাজধানীতে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেপ্তার

রাজধানীতে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেপ্তার

রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবন কার্যালয় থেকে চাকরিচ্যুত সেনাবাহিনীর সার্জেন্ট শাহিনুর (৫২) নামের এক ভুয়া ডিজিএফআই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (৭ অক্টোবর) সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা এসব তথ্য জানান। জানা গেছে, ওই ব্যক্তি একজন চাকরিচ্যুত সেনাবাহিনীর সার্জেন্ট শাহিনুর (৫২)। তিনি নিজেকে ডিজিএফআইয়ের একটি গুরুত্বপূর্ণ পদে (সিনিয়র ওয়ারেন্ট অফিসার) কর্মরত বলে দাবি […]
Read more
ইসরায়েলবিরোধী বিক্ষোভে শিক্ষার্থীদের নিষেধ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী 1759826385 ইসরায়েলবিরোধী বিক্ষোভ করতে শিক্ষার্থীদের নিষেধ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ইসরায়েলবিরোধী বিক্ষোভ করতে শিক্ষার্থীদের নিষেধ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের সব শিক্ষার্থীকে ইসরায়েলবিরোধী বিক্ষোভে অংশ না নিতে আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার (৭ অক্টোবর) হামাসের ইসরায়েল আক্রমণের দ্বিতীয় বার্ষিকীতে এই আহ্বান জানান তিনি। স্টারমার বলেন, এই দিনে বিক্ষোভ আয়োজন করা ‘অব্রিটিশ আচরণ’। অতীতে কিছু মানুষ ৭ অক্টোবরের ঘটনাকে ব্রিটিশ ইহুদিদের ওপর আক্রমণের অজুহাত হিসেবে ব্যবহার করেছে, যা ঘৃণিত। টাইমস পত্রিকায় লেখা এক […]
Read more
ডিএমপি 1759826377 একযোগে ডিএমপির ৭ এডিসিকে বদলি

একযোগে ডিএমপির ৭ এডিসিকে বদলি

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত তিন আদেশে তাদের বদলি করা হয়। কর্মকর্তাদের মধ্যে সিটি-এডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগের মুঈদ মোহাম্মদ রুবেলকে পিওএম-পূর্ব বিভাগে, গোয়েন্দা-মতিঝিল […]
Read more
নৌপথে চাঁদাবাজির সময় গ্রেপ্তার ১ 1759826272 নৌপথে চাঁদাবাজির সময় গ্রেপ্তার ১

নৌপথে চাঁদাবাজির সময় গ্রেপ্তার ১

কুমিল্লার মেঘনা উপজেলায় নৌপথে চাঁদাবাজির সময় আক্তার হোসেন তিতাস (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চালিভাঙ্গা নৌ-পুলিশ। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের পাড়ারবন্দ ব্রিজ থেকে প্রায় ৩০০ মিটার দক্ষিণে মেঘনা-কাঠালিয়া নদীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আক্তার হোসেন উপজেলার সরস্বতীচর গ্রামের ইদ্রিস আলীর ছেলে। চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ […]
Read more
আত্মহত্যাা 1759825382 শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

লক্ষ্মীপুরে বিয়ের ৮ মাসের মাথায় শ্বশুরবাড়ি থেকে মো. রুবেল (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা গ্রামের মহব্বত আলী মুন্সিবাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে সোমবার (৬ অক্টোবর) রাতে ঘটনাটি ঘটেছে। নিহত রুবেল ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের আশার বাড়ির বেল্লাল […]
Read more
চট্টগ্রাম বন্দরমুখী পণ্যে সারচার্জ আরোপ 1759825333 চট্টগ্রাম বন্দরমুখী পণ্যে সারচার্জ আরোপ

চট্টগ্রাম বন্দরমুখী পণ্যে সারচার্জ আরোপ

চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি–রপ্তানি পণ্যে সারচার্জ বা বাড়তি মাশুল আরোপের ঘোষণা দিয়েছে ফ্রান্সভিত্তিক শিপিং কোম্পানি সিএমএ–সিজিএম। আজ মঙ্গলবার কোম্পানির ওয়েবসাইটে এই ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়েছে, ২৬ অক্টোবর থেকে বাড়তি মাশুল কার্যকর হবে। বন্দর কর্তৃপক্ষ মাশুল বাড়ানোর কারণে এই সারচার্জ আরোপ করা হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। জরুরি খরচ পুনরুদ্ধার নামে এই সারচার্জ আরোপ করা […]
Read more
ট্রেনের ছাদে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই গ্রেপ্তার ১ 1759825029 ট্রেনের ছাদে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই, গ্রেপ্তার ১

ট্রেনের ছাদে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই, গ্রেপ্তার ১

ট্রেনের ছাদে থাকা যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ও মানিব্যাগ কেড়ে নেওয়ার ঘটনায় একাধিক মামলা আসামি আলাউদ্দিন (১৯) কে গ্রেপ্তার করেছে ঢাকা রেলওয়ে ডিবি পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এ আগে গতকাল (৬ অক্টোবর) গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে তাকে […]
Read more
যুক্তরাষ্ট্রে ১৭ বছর বয়সেই পাইলট হলেন বাংলাদেশি কিশোর মাহির 1759823671 যুক্তরাষ্ট্রে ১৭ বছর বয়সেই পাইলট হলেন বাংলাদেশি কিশোর মাহির

যুক্তরাষ্ট্রে ১৭ বছর বয়সেই পাইলট হলেন বাংলাদেশি কিশোর মাহির

যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি হিসেবে প্রাইভেট পাইলট সার্টিফিকেট অর্জন করেছেন ১৭ বছর বয়সী কিশোর আহনাফ আবিদ মাহির। লস অ্যাঞ্জেলেসে দীর্ঘ প্রশিক্ষণের পর স্থানীয় সময় রবিবার (৫ অক্টোবর) চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি বিমান চালানোর লাইসেন্স পেয়েছেন। আকাশে ডানা মেলার স্বপ্ন ছিল মাহিরের। এই স্বপ্ন পূরণের জন্য ১৬ বছর বয়সে লস অ্যাঞ্জেলেসের একটি ফ্লাইং ট্রেনিং সেন্টারে ভর্তি […]
Read more
দান করা মরদেহ চুরির দায়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে বিচারের মুখোমুখি হতে হবে 1759823239 দান করা মরদেহ চুরি: হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে বিচারের মুখোমুখি হতে হবে

দান করা মরদেহ চুরি: হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে বিচারের মুখোমুখি হতে হবে

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মেডিকেল স্কুলে গবেষণার জন্য দানকৃত মরদেহ চুরি করে কালোবাজারে বিক্রির ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলো বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মামলা করতে পারবেন বলে রায় দিয়েছেন ম্যাসাচুসেটসের সর্বোচ্চ আদালত। সোমবার দেওয়া রায়ে আদালত উল্লেখ করেছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মরদেহগুলোর যথাযথ ব্যবস্থাপনায় ব্যর্থ হয়েছে। ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের সাবেক মর্গ ব্যবস্থাপক সেড্রিক লজ তাদের প্রিয়জনদের মরদেহ ও অঙ্গপ্রত্যঙ্গ চুরি […]
Read more
তিনি একজন উৎপাত সৃষ্টিকারী তাঁকে চিকিৎসক দেখানো উচিত 1759822437 তিনি একজন উৎপাত সৃষ্টিকারী, তাঁকে চিকিৎসক দেখানো উচিত : থুনবার্গকে ট্রাম্প

তিনি একজন উৎপাত সৃষ্টিকারী, তাঁকে চিকিৎসক দেখানো উচিত : থুনবার্গকে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুইডিশ জলবায়ু অধিকারকর্মী গ্রেটা থুনবার্গকে উপহাস করেছেন। ত্রাণবাহী নৌযানের বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নিয়ে গাজায় যাওয়ার চেষ্টা, ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়া এবং পরে মুক্তি পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে মন্তব্য করেছেন ট্রাম্প। গতকাল সোমবার (৬ অক্টোবর) ওভাল অফিসে সাংবাদিকেরা গ্রেটা থুনবার্গ সম্পর্কে ট্রাম্পকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘তিনি একজন উৎপাত সৃষ্টিকারী। […]
Read more
1 … 610 611 612 613 614 … 3,181

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।