লেখক: নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণে নিষেধাজ্ঞা 1757500850 এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে নিষেধাজ্ঞা

এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে নিষেধাজ্ঞা

রাজধানীর সোনারগাঁও অংশ সংলগ্ন পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে পান্থকুঞ্জ পার্ক জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব‍্যারিস্টার জ‍্যোতির্ময় বড়ুয়া। এর আগে, […]
Read more
কাবা 1757499014 হজের প্রাথমিক নিবন্ধনের শেষ সময় ১২ অক্টোবর

হজের প্রাথমিক নিবন্ধনের শেষ সময় ১২ অক্টোবর

২০২৬ সালের হজের প্রাথমিক নিবন্ধন ১২ অক্টোবর শেষ হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। এই সময়সীমা আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বুধবার(১০ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সৌদি সরকারের সিদ্ধান্ত অনুসারে ২০২৬ সালের হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন […]
Read more
মিয়ানমার সীমান্তে পৌনে তিন লাখ পিস ইয়াবা উদ্ধার 1757498148 মিয়ানমার সীমান্তে পৌনে তিন লাখ পিস ইয়াবা উদ্ধার

মিয়ানমার সীমান্তে পৌনে তিন লাখ পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে উখিয়ার বালুখালী এলাকায় মিয়ানমার সীমান্ত থেকে ২ লাখ ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার রাত ৮টার দিকে বালুখালী বিওপির […]
Read more
‘‘‘পটুয়াখালীতে ট্রলিচাপায় প্রাণ গেলো বিএনপি নেতার 1757497851 পটুয়াখালীতে ট্রলিচাপায় প্রাণ গেলো বিএনপি নেতার

পটুয়াখালীতে ট্রলিচাপায় প্রাণ গেলো বিএনপি নেতার

পটুয়াখালীতে ট্রলিচাপায় উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক সজল হাওলাদার (২৮) নিহত হয়েছেন। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার সময় মদনপুরা ইউপির গাজী বাড়ির দরজায় এ ঘটনা ঘটে। নিহত সজল হাওলাদার কনকদিয়া ইউপির ৬ নম্বর ওয়ার্ডের নারায়নপাশা গ্রামের মোশারেফ হাওলাদারের ছেলে। প্রত্যক্ষদর্শী আমিনুল ইসলাম জানান, আজ দুপুর ১২টার দিকে সজল কনকদিয়া বাজারের দিকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। […]
Read more
ডাকসু নির্বাচন 1757497661 ডাকসু নির্বাচন: 'প্রতিরোধ পর্ষদ' থেকে জয়ী হয়ে যা বললেন হেমা চাকমা

ডাকসু নির্বাচন: ‘প্রতিরোধ পর্ষদ’ থেকে জয়ী হয়ে যা বললেন হেমা চাকমা

ডাকসু নির্বাচনে কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন বামপন্থী সাতটি সংগঠনের প্যানেল ‘প্রতিরোধ পর্ষদ’–এর প্রার্থী হেমা চাকমা। তিনি এই প্যানেল থেকে ডাকসুতে জয়ী একমাত্র প্রার্থী। হেমা বলেন, নির্বাচনী প্রচারে তাঁকে নানা বাধার মুখে পড়তে হয়েছে। সেটা যেমন প্রকাশ্যে হয়েছে, আবার সাইবার বুলিংয়েরও শিকার হয়েছেন। হেমা বলেন, ‘নির্বাচনে জিতব বলে ভাবিনি। মুক্তিযুদ্ধে চাকমাদের অবদান নেই এমন স্টেটমেন্টের […]
Read more
পাওনা টাকা আদায়ে দেনাদারদের নাম টানালেন ব্যানারে 1757497215 পাওনা টাকা আদায়ে দেনাদারদের নাম টানালেন ব্যানারে!

পাওনা টাকা আদায়ে দেনাদারদের নাম টানালেন ব্যানারে!

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পাওনা টাকা আদায়ে অভিনব উদ্যোগ নিয়েছেন এক কাঠুরে। দেনাদারদের নাম ও পাওনা টাকার পরিমাণ লিখে ব্যানার টাঙিয়ে দিয়েছেন তিনি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি সমালোচনারও সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আচারগাঁও ইউনিয়নের টঙ্গির চর গ্রামে। স্থানীয়দের বরাতে জানা যায়, টঙ্গির চর গ্রামের মৃত জুম্মন খানের ছেলে ইনতাজ আলী ব্যাপারী দীর্ঘদিন কাঠ কেটে […]
Read more
জাতীয় নির্বাচন খসড়া তালিকায় ভোটকেন্দ্র বেড়েছে কমেছে কক্ষ 1757497228 জাতীয় নির্বাচন: খসড়া তালিকায় ভোটকেন্দ্র বেড়েছে, কমেছে কক্ষ

জাতীয় নির্বাচন: খসড়া তালিকায় ভোটকেন্দ্র বেড়েছে, কমেছে কক্ষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে ভোটকেন্দ্র কিছুটা বাড়লেও কমেছে ভোট কক্ষের সংখ্যা। বুধবার (১০ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ খসড়া ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যা প্রকাশ করেন। ইসি সচিব বলেন, গড়ে ৩ হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র ধরে খসড়ায় […]
Read more
সাফা কবির 1757496598 মাদককাণ্ডে জড়ানোর বিষয়ে মুখ খুললেন সাফা কবির

মাদককাণ্ডে জড়ানোর বিষয়ে মুখ খুললেন সাফা কবির

গত বছর ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাদককাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র অরিন্দম রায় দীপ। জিজ্ঞাসাবাদে উঠে আসে দেশের জনপ্রিয় অভিনেত্রী- সাফা, টয়া, তিশা এবং সুনিধির নাম। সেই সময় মাদক সম্পৃক্ততা ঘিরে বিশেষ অনুসন্ধান শুরু করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (নারকোটিক্স)। ওই ঘটনার প্রায় এক বছর পর মুখ খুললেন অভিনেত্রী সাফা কবির। […]
Read more
সুনামগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে জমি দখল চাঁদাবাজির অভিযোগ 1757494524 সুনামগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজির অভিযোগ

সুনামগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজির অভিযোগ

সুনামগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে অন্যের দোকানের জমি দখল করে পাকা দেয়াল তুলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চকবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ দখলের প্রতিবাদে ও ওই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে গতকাল মঙ্গলবার বিকেলে ব্যবসায়ীরা মানববন্ধন করেছেন। যাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি হলেন এনসিপির জেলা কমিটির […]
Read more
‘আন্দোলনের নামে লুটপাট হামলা বন্ধ করুন 1757493591 ‘আন্দোলনের নামে লুটপাট-হামলা বন্ধ করুন’

‘আন্দোলনের নামে লুটপাট-হামলা বন্ধ করুন’

আন্দোলনের নামে দেশজুড়ে লুটপাট এবং হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল। সেইসঙ্গে আন্দোলনকারীদের সড়কে বিক্ষোভ কর্মসূচির সমাপ্তি টেনে আলোচনার টেবিলে আসতে বলেছেন তিনি। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। কেপি শর্মা ওলি সরকার পতনের পর নতুন সরকার না আসা পর্যন্ত নেপালের শান্তি নিশ্চিত করার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। শিক্ষার্থী ও তরুণ […]
Read more
1 … 865 866 867 868 869 … 3,181

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।