লেখক: সামিউর রহমান রাতুল | উপ-সম্পাদক | খবরওয়ালা বাংলা

সাইবার ঝুঁকি এড়াতে সতর্ক বাংলাদেশ ব্যাংক, টানা তৃতীয় দিনের মতো বন্ধ ওয়েবসাইট

সাইবার ঝুঁকি এড়াতে সতর্ক বাংলাদেশ ব্যাংক, টানা তৃতীয় দিনের মতো বন্ধ ওয়েবসাইট

বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টানা তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। তবে ওয়েবসাইট বন্ধ থাকলেও কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোর সংযোগ ও স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বাংলাদেশ ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগ। তবে এটি পুনরায় চালুর বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি। গত […]
Read more
মগবাজারে আসিফ আকবরের গাড়িতে গুলি, তদন্তে পুলিশ

মগবাজারে আসিফ আকবরের গাড়িতে গুলি, তদন্তে পুলিশ

রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে বিশাল মার্কেটের সামনে ঘটে এ ঘটনা। এতে গাড়িটির পেছনের ডান পাশের কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঘটনার সময় গাড়িতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার ভোর ৪টা ৫০ […]
Read more
রেলিং ভেঙে পানিভর্তি খাদে বাস, প্রাণ গেল ৩ জনের

রেলিং ভেঙে পানিভর্তি খাদে বাস, প্রাণ গেল ৩ জনের

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে পানিভর্তি খাদে পড়ে গেছে দর্শনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এ দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৬ জন। শনিবার (২৪ অক্টোবর) রাত সোয়া ৩টার দিকে উপজেলার হাসাড়া এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু […]
Read more
সাভারে মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টায় গ্রেপ্তার স্ত্রী

সাভারে মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টায় গ্রেপ্তার স্ত্রী

ঢাকার সাভারে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একটি মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ আব্দুল বারীর বিরুদ্ধে। এ ঘটনায় ধর্ষণে সহায়তা ও বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে তাঁর স্ত্রী এবং মাদ্রাসার পরিচালক তোহফাতুল জান্নাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে। তবে মামলার প্রধান অভিযুক্ত আব্দুল বারী এখনও পলাতক রয়েছেন। পুলিশ ও […]
Read more
৫৮ সন্তানের ভরণপোষণে দিশেহারা আফগানিস্তানের সাদিক

৫৮ সন্তানের ভরণপোষণে দিশেহারা আফগানিস্তানের সাদিক

আফগানিস্তানের উরুজগান প্রদেশের ৫৭ বছর বয়সী মোহাম্মদ সাদিক ৫৮ সন্তানের বাবা। চার স্ত্রী ও বিশাল পরিবার নিয়ে তাঁর সংসার। কিন্তু পরিবারের সদস্যসংখ্যা যত বেশি, তাঁদের মুখে খাবার তুলে দেওয়া ততটাই কঠিন হয়ে উঠেছে। আর্থিক সংকটের কারণে কখনো কখনো তাঁর সন্তানদের ক্ষুধার্ত অবস্থায় রাত কাটাতে হয়। সীমিত আয় দিয়ে খাবার, পোশাক, বাসস্থান ও শিক্ষার খরচ সামলাতে […]
Read more
নানাবাড়ি থেকে ফেরার সময় অটোরিকশার নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

নানাবাড়ি থেকে ফেরার সময় অটোরিকশার নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

খাগড়াছড়ির পানছড়িতে নানাবাড়ি থেকে মায়ের সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তানিয়া আক্তার (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়লে গাড়িটির নিচে চাপা পড়ে প্রাণ হারায় সে। এ ঘটনায় শিশুটির মা, বড় বোন ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য আহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে […]
Read more
বিশেষ ভোটে রোনালদোর দাপট, ব্যালন ডি’অর ট্রফি নয়

বিশেষ ভোটে রোনালদোর দাপট, ব্যালন ডি’অর ট্রফি নয়

ব্যালন ডি’অরের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ ভোটে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে শেষ পর্যন্ত এই ভোটে জয়ী হলেও নতুন কোনো ব্যালন ডি’অর ট্রফি পাবেন না তিনি। এমনকি ঐতিহাসিক সুপার ব্যালন ডি’অরও দেওয়া হবে না। সমর্থকদের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে বিষয়টি স্পষ্ট করেছে পুরস্কারটির আয়োজক ফ্রান্স ফুটবল। ‘ব্যালন […]
Read more
ফুটবলকে বিদায় জানানোর পরিকল্পনা নেইমারের

ফুটবলকে বিদায় জানানোর পরিকল্পনা নেইমারের

পেশাদার ফুটবল ক্যারিয়ার শেষ হলে সঙ্গে সঙ্গে নতুন কোনো পেশায় যুক্ত হওয়ার পরিকল্পনা নেই ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের। বরং দীর্ঘদিনের ব্যস্ততা, অনুশীলন, ফিজিওথেরাপি ও নির্দিষ্ট সময়সূচির বাইরে গিয়ে অন্তত এক বছর নিজের ইচ্ছেমতো জীবন কাটাতে চান তিনি। কখনো ফুটবল খেলতে ইচ্ছা হলে মাঠে নামবেন, আবার কোনো দিন কিছুই করতে না চাইলে বিশ্রামেই কাটবে সময়। অবসর-পরবর্তী […]
Read more
যুক্তরাষ্ট্রে পুরস্কার জিতে নতুন গানের পরিকল্পনায় মিলা

যুক্তরাষ্ট্রে পুরস্কার জিতে নতুন গানের পরিকল্পনায় মিলা

দেশের জনপ্রিয় পপসংগীতশিল্পী মিলা ইসলাম আবারও ব্যস্ত সময় পার করছেন সংগীতাঙ্গনে। দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে নিয়মিত গান পরিবেশনের পাশাপাশি নতুন গান তৈরির প্রস্তুতিও নিচ্ছেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই সংগীতশিল্পী। সেখানে অবকাশযাপনের পাশাপাশি সম্প্রতি নিউইয়র্কে অনুষ্ঠিত ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিয়ে সেরা নারী সংগীতশিল্পীর পুরস্কার অর্জন করেছেন তিনি। দীর্ঘদিন ধরে বাংলাদেশের পপসংগীতে নিজস্ব গায়কী ও প্রাণবন্ত […]
Read more
গিটারের সুরে স্মরণীয়, চিরবিদায় নিলেন রাসেল খান

গিটারের সুরে স্মরণীয়, চিরবিদায় নিলেন রাসেল খান

বাংলাদেশের সংগীতাঙ্গনে তিন দশকেরও বেশি সময় ধরে গিটারের সুরে অবদান রেখেছেন রাসেল খান। দেশের প্রথম সারির বহু সংগীতশিল্পীর সঙ্গে কাজ করে পরিচিতি পাওয়া এই গিটারবাদক আর নেই। ৫২ বছর বয়সে বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানীতে বড় বোনের বাসায় মারা যান তিনি। তার মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে বেশ […]
Read more
1 … 65 66 67 68 69 … 336

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।