ক্যাটাগরি আইন ও অপরাধ

ট্রাইব্যুনালে আনা হয়েছে 1745817221 সাবেক আইজিপিসহ ১৩ জন ট্রাইব্যুনালে

সাবেক আইজিপিসহ ১৩ জন ট্রাইব্যুনালে

জুলাই-আগস্টের গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ-আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে প্রিজনভ্যানে করে তাদের কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। পৃথক পৃথক চারটি মামলায় তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাদের […]
Read more
এস আলম 1745762420 এস আলমের আরও ৫৬৩ একর জমি জব্দের আদেশ

এস আলমের আরও ৫৬৩ একর জমি জব্দের আদেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে চট্টগ্রামের বাঁশখালীতে থাকা ৫৬৩ দশমিক ৫৭ একর জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। জানা যায়, এসব জমির দলিল মূল্য এক হাজার এক কোটি ৭৬ লাখ ৮০ হাজার টাকা। রবিবার (২৭ এপ্রিল) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. […]
Read more
দুদকের অভিযান 1745761654 দুই উপদেষ্টার এপিএস-পিও’র দুর্নীতির খোঁজে গোয়েন্দা কার্যক্রম শুরু

দুই উপদেষ্টার এপিএস-পিও’র দুর্নীতির খোঁজে গোয়েন্দা কার্যক্রম শুরু

দুই উপদেষ্টার সাবেক এপিএস ও পিও’র দুর্নীতির খোঁজে গোয়েন্দা অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (২৭ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, গণমাধ্যমে আসা দুই উপদেষ্টার সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে। দুদক মহাপরিচালক বলেন, দুজন উপদেষ্টার এপিএস, পিও- যাদের কথা আপনারা বলছেন সে বিষয়ে দুদক আইন ও বিধিমালা […]
Read more
দুলাভাইকে মৃত্যুদণ্ড 1745761167 বরগুনায় শ্যালিকা ধর্ষণে বাধা দেয়ায় দুই শিশুকে খুন; দুলাভাইকে মৃত্যুদণ্ড

বরগুনায় শ্যালিকা ধর্ষণে বাধা দেয়ায় দুই শিশুকে খুন; দুলাভাইকে মৃত্যুদণ্ড

শ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে গুরুতর জখম করা ও দুই শিশুকে হত্যার দায়ে আসামি ইলিয়াস পহলানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।  রবিবার (২৭ এপ্রিল) দুপুরে ওই ট্রাইব্যুনালের বিচারক বেগম লায়লাতুল ফেরদৌস এ রায় দেন। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ইলিয়াসের বাড়ি বরগুনা সদর উপজেলার আয়লা পাতা কাটা ইউনিয়নের পূর্ব কেওরাবুনিয়া গ্রামে। মামলা সূত্রে জানা গেছে, […]
Read more
আইন মন্ত্রনালয় 1745760225 রাজনৈতিক মামলা প্রত্যাহারের তালিকা ওয়েবসাইটে প্রকাশের সিদ্ধান্ত

রাজনৈতিক মামলা প্রত্যাহারের তালিকা ওয়েবসাইটে প্রকাশের সিদ্ধান্ত

২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট সময়কালে দায়ের করা রাজনৈতিকভাবে হয়রানিমূলক মামলাগুলোর মধ্যে যেগুলোর প্রত্যাহারের জন্য সুপারিশ করা হয়েছে, সেগুলোর তালিকা শিগগিরই প্রকাশ করা হবে। রবিবার (২৭ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রণালয় পর্যায়ে গঠিত কমিটির ১২তম সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।  কমিটির সুপারিশকৃত মামলাগুলোর তালিকা আগামী কয়েক দিনের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং […]
Read more
হাইকোর্টে 1745382490 1 অনলাইন জুয়া ও বেটিং সাইটের বিজ্ঞাপনের বিষয়ে তদন্তের নির্দেশ

অনলাইন জুয়া ও বেটিং সাইটের বিজ্ঞাপনের বিষয়ে তদন্তের নির্দেশ

সেলিব্রিটিদের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম ও মূলধারার গণমাধ্যমে অনলাইন জুয়া ও বেটিং সাইটের বিজ্ঞাপন এবং প্রচার বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্যে সাত সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কমিটিতে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বিটিআরসির চেয়ারম্যানসহ সাতজনকে এ সংক্রান্ত বিষয়ে তদন্ত করে আগামী ৯০ দিনের মধ্যে প্রতিবেদন […]
Read more
আমির খসরু 1745740044 নিরাপদ সড়ক আন্দোলনে যড়যন্ত্রের অভিযোগ, খসরুসহ ৫ জন খালাস

নিরাপদ সড়ক আন্দোলনে যড়যন্ত্রের অভিযোগ, খসরুসহ ৫ জন খালাস

নিরাপদ সড়ক আন্দোলনে ষড়যন্ত্রের অভিযোগে শাহবাগ থানায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ পাঁচজন খালাস পেয়েছেন। রবিবার (২৭ এপ্রিল) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৪ এর বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় ঘোষণা করেন। খালাস পাওয়া অন্য চারজন হলেন, ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমী, মো. রফিকুল ইসলাম নয়ন, হাবিবুর রহমান […]
Read more
ডা. জাহাঙ্গীর কবির ও তাসনিম জারা 1745738225 ডা. তাসনিম জারা ও ডা. জাহাঙ্গীর কবিরকে দেওয়া লিগ্যাল নোটিশ প্রত্যাহার

ডা. তাসনিম জারা ও ডা. জাহাঙ্গীর কবিরকে দেওয়া লিগ্যাল নোটিশ প্রত্যাহার

সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে তাসনিম জারা ও ডা. জাহাঙ্গীর কবিরকে পাঠান নোটিশ প্রত্যাহার করা হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) নোটিশ দাতাদের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২৪ এপ্রিল ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকিসহ সব অনলাইন মাধ্যমে অশ্লীল ও পর্নোগ্রাফিক ভিডিও, বিজ্ঞাপন ও প্রচারণা অবিলম্বে বন্ধ করতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইনি […]
Read more
আলোচিত সাত খুন 1745669954 নারায়ণগঞ্জে আলোচিত ৭ খুনের আসামিদের দ্রুত ফাঁসি কার্যকর চান স্বজনেরা

নারায়ণগঞ্জে আলোচিত ৭ খুনের আসামিদের দ্রুত ফাঁসি কার্যকর চান স্বজনেরা

আগামীকাল ২৭ এপ্রিল, নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের ১১ বছর পূর্ণ হচ্ছে। ২০১৪ সালের এই নির্মম হত্যাকাণ্ড সারাদেশে তীব্র আলোড়ন তোলে। তবে এত বছর পরও বিচারপ্রক্রিয়া চূড়ান্ত নিষ্পত্তির মুখ দেখেনি। মামলাটি এখনও সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ঝুলে রয়েছে। নিম্ন আদালত ২০১৭ সালে এবং উচ্চ আদালত ২০১৮ সালে রায় দিলেও এখন পর্যন্ত তা কার্যকর হয়নি। ফলে […]
Read more
মেজর সিনহা 1745667428 মেজর সিনহা হত্যায় আসামীদের মৃত্যুদণ্ড বহাল ও ৭ দিনের মধ্যে কার্যকরের দাবি

মেজর সিনহা হত্যায় আসামীদের মৃত্যুদণ্ড বহাল ও ৭ দিনের মধ্যে কার্যকরের দাবি

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিলের ওপর শুনানি আগামী এক মাসের মধ্যে শেষ করার দাবি জানিয়েছে এক্স–ফোর্সেস অ্যাসোসিয়েশন। শনিবার (২৬ এপ্রিল) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এক্স–ফোর্সেস অ্যাসোসিয়েশন এমন দাবি জানিয়েছে। ‘শহীদ মেজর সিনহা হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ওসি প্রদীপের মৃত্যুদণ্ড অনতিবিলম্বে কার্যকর […]
Read more
1 … 142 143 144 145 146 … 190

সর্বাধিক পঠিত

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।