শাবানার ছেলের বিয়ে, পাত্রী কে
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শাবানা ও প্রযোজক ওয়াহিদ সাদিক দম্পতির একমাত্র ছেলে নাহিয়ান সাদিক বিয়ে করেছেন। নববধূ জারিন ওয়ালিমা যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের শিক্ষার্থী। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে যুক্তরাষ্ট্রে সাদামাটা আয়োজনে এ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শাবানার স্বামী ওয়াহিদ সাদিকের ভাগনি রায়হান জামান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। […]
Read more

