ক্যাটাগরি প্রধান সংবাদ

fahmidul 1744613794 ফুটবলার ফাহমিদুল আবারও আসতে চান বাংলাদেশে

ফুটবলার ফাহমিদুল আবারও আসতে চান বাংলাদেশে

আলোচিত প্রবাসী ফুটবলার ফাহমিদুল আবারও আসতে চান বাংলাদেশে। গতকাল টি স্পোর্টসে প্রচারিত এক সাক্ষাৎকারে ফাহমিদুল জানিয়েছেন, বাংলাদেশ দলের হয়ে খেলার অপেক্ষায় আছেন তিনি। মিস করছেন জাতীয় দলের ফুটবলারদের। তিনি বলেন, ‘সেটা ছিল খুবই ভালো অভিজ্ঞতা (বাংলাদেশ দলের সঙ্গে ক্যাম্প)। বলার অপেক্ষা রাখে না, সবাইকে মিস করছি। সবাইকে তো অবশ্যই মিস করছি, সবার সঙ্গে ভালো সম্পর্ক […]
Read more
image 1360x800 9 1744612811 মার্চে সড়কে ঝরেছে ৬০৪ প্রাণ, মোটরসাইকেলে ২৩৩ জন

মার্চে সড়কে ঝরেছে ৬০৪ প্রাণ, মোটরসাইকেলে ২৩৩ জন

গেল মার্চ মাসে দেশে ৫৮৭টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৬০৪ জন। অন্তত ১ হাজার ২৩১ জন আহত হয়েছে। নিহতদের এক-তৃতীয়াংশই মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়। নিহতদের মধ্যে ৮৯ জন নারী, শিশু ৯৭জন। শনিবার (১২ এপ্রিল) রোড সেফটি ফাউন্ডেশন প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। ফাউন্ডেশনের প্রতিবেদনে দেখা গেছে, এ মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত […]
Read more
peresssec 1744612326 দেশে যেটুকু অশুভ আছে, তা-ও দূর হয়ে যাবে: প্রেসসচিব

দেশে যেটুকু অশুভ আছে, তা-ও দূর হয়ে যাবে: প্রেসসচিব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, দেশ থেকে ইতিমধ্যে অমঙ্গল দূর হয়ে গেছে। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করছি। যেটুকু অশুভ আছে, তা-ও দূর হয়ে যাবে। সোমবার (১৪ এপ্রিল) রমনার বটমূলে বর্ষবরণ উৎসবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। প্রেসসচিব বলেন, নতুন বাংলাদেশে নববর্ষের উৎসব একটি মিলনমেলায় পরিণত হয়েছে। সবাই সকাল থেকে খুব […]
Read more
mario 1744611600 পেরুর নোবেলজয়ী সাহিত্যিক মারিও বার্গাস ইয়োসা আর নেই

পেরুর নোবেলজয়ী সাহিত্যিক মারিও বার্গাস ইয়োসা আর নেই

পেরুর নোবেলজয়ী সাহিত্যিক মারিও বার্গাস ইয়োসা (৮৯) মারা গেছেন। স্থানীয় সময় গতকাল রোববার সামাজিক মাধ্যম এক্সে তার ছেলে আলভারো বার্গাস ইয়োসা একটি পারিবারিক বিবৃতি প্রকাশ করেন। আজ সোমবার লেখকের পরিবারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন। ২০১০ সালে সাহিত্যে নোবেল জয় করেন বার্গাস ইয়োসা। সুইডিশ অ্যাকাডেমি তার শক্তিশালী লেখনীর ভূয়সী প্রশংসা করে। মূলত স্প্যানিশ ভাষায় […]
Read more
image 1360x800 8 1744610612 পয়লা বৈশাখে বেনাপোল–পেট্রাপোল আমদানি–রপ্তানি বন্ধ

পয়লা বৈশাখে বেনাপোল–পেট্রাপোল আমদানি–রপ্তানি বন্ধ

পহেলা বৈশাখের দিন উপলক্ষ্যে আজ সোমবার (১৪ এপ্রিল) বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল। আমদানি–রপ্তানি বন্ধ থাকায় দুই দেশের বন্দরে আটকা পড়েছে পণ্যবোঝাই ট্রাক। বন্ধ রয়েছে বন্দর ও কাস্টমসের কার্যক্রম। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, বাংলাদেশে […]
Read more
image 1360x800 7 1744609325 সোনারগাঁয়ে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু আজ

সোনারগাঁয়ে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু আজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে (জাদুঘর) আজ সোমবার থেকে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা ও সুবর্ণজয়ন্তী উৎসব। ইতিমধ্যে কর্তৃপক্ষ সব প্রস্তুতি সম্পন্ন করেছে। ফাউন্ডেশনের প্রধান ফটক থেকে উৎসব প্রাঙ্গণ পর্যন্ত রং-বেরংয়ের বাতি ও বর্ণিল সাজে সাজানো হয়েছে। বৈশাখী মেলা ও সুবর্ণজয়ন্তী উৎসব ফাউন্ডেশনের সোনারতরী লোকজ মঞ্চে সোমবার সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে […]
Read more
la 1744609083 স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে জানালেন স্বামী

স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে জানালেন স্বামী

গাজীপুরে স্ত্রীকে জবাই করে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানিয়েছেন স্বামী মাইনুদ্দিন সিকদার (৩৫)। নিহত ওই গৃহবধূর নাম শিমু ইসলাম (৩০)। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী থানার ধানকুড়া গ্রামের মহান শেখের মেয়ে। তিনি স্বামীর সঙ্গে গাজীপুরের বিকেবাড়ি (শিকদার মার্কেট) এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতেন।স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে এ ঘটনা […]
Read more
suva 1744608347 শেষ হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা

শেষ হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের আয়োজনে রাজধানীতে অনুষ্ঠিত হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এবার শোভাযাত্রার অংশ নিয়েছে ২৮টি জাতিগোষ্ঠী। এ ছাড়া রঙ বেরঙের পোশাকে আপামর জনতা, বিদেশি নাগরিকদেরও শোভাযাত্রায় অংশ নিতে দেখা গেছে। আজ সোমবার সকাল ৯টা ৩ মিনিটে শোভাযাত্রাটি চারুকলার সামনে থেকে শুরু হয়। এরপর এটি শাহবাগ মোড়, টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর, বাংলা একাডেমির […]
Read more
image 1360x800 6 1744606980 মুজিবনগর আ. লীগের সভাপতি গ্রেপ্তার

মুজিবনগর আ. লীগের সভাপতি গ্রেপ্তার

মেহেরপুরের মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৩ এপ্রিল) রাতে কেগারগঞ্জ বাজারের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রফিকুল ইসলাম তোতাকে একটি মামলার অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মেহেরপুর আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে। রফিকুল ইসলাম তোতা গেল উপজেলা […]
Read more
bus 1744606969 মহাখালী বাস কাউন্টার দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে হামলা, সড়ক অবরোধ

মহাখালী বাস কাউন্টার দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে হামলা, সড়ক অবরোধ

রাজধানীর মহাখালীতে একটি বাস কাউন্টার দখলকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির আজাদ ও আক্তার গ্রুপের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। পরে আক্তার গ্রুপ ওই কাউন্টার দখলে নেয়। ক্ষুব্ধ হয়ে বাস শ্রমিকদের আরেকটি পক্ষ মহাখালী বাস টার্মিনালের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাখালী-বনানী সড়ক বন্ধ থাকায় আশপাশ এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। গতকাল রোববার রাতে এ […]
Read more

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।