ক্যাটাগরি বাংলাদেশ

নাছির উদ্দিন নাছির

‘ছাত্রলীগের নেতাকর্মীকে পুলিশে দিলে ছাত্রশিবির নিজেদের বলে ছাড়িয়ে আনে’

ছাত্রলীগের অনেক নেতাকর্মীকে একসময় পুলিশে ধরিয়ে দেওয়া হলেও পরবর্তীতে ছাত্রশিবির তাদের নিজেদের পরিচয় দিয়ে ছাড়িয়ে আনতো—এমন অভিযোগ তুলেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। তিনি বলেন, “ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে ছাত্রদল পুলিশে দিলে ছাত্রশিবির এসে তাদের ছাড়িয়ে নিতো, বলতো এরা আমাদের। এটি ছিল তাদের কৌশলের অংশ। কৌশলের ধারাবাহিকতায় তারা প্রথমে ছাত্রলীগ করেছে, এখন শিবিরের […]
Read more
মঈন খান 1753350576 এনজিওর মতো সরকার চালালে সমস্যা হবে: মঈন খান

এনজিওর মতো সরকার চালালে সমস্যা হবে: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান মন্তব্য বলেছেন, এনজিওর মতো কিংবা করপোরেট প্রতিষ্ঠান দিয়ে সরকার চালালে সমস্যা হবে। সরকার আর এনজিও আলাদা বিষয়। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর বনানীতে গবেষণা-প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। মঈন খান বলেন, এনজিও জনগণের একটি অংশ নিয়ে কাজ করে। সব জনগণ […]
Read more
স্কুল ছুটি হওয়ায় স্বল্পসংখ্যক শিক্ষার্থী ছিল নিহত ২২ কর্তৃপক্ষ 1753350315 স্কুল ছুটি হওয়ায় স্বল্পসংখ্যক শিক্ষার্থী ছিল, নিহত ২২: কর্তৃপক্ষ

স্কুল ছুটি হওয়ায় স্বল্পসংখ্যক শিক্ষার্থী ছিল, নিহত ২২: কর্তৃপক্ষ

রাজধানী উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ নিহত, আহত ও নিখোঁজদের সংখ্যা এবং সার্বিক পরিস্থিতি জানিয়ে একটি বিবৃতি দিয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রকাশিত ওই বিবৃতিতে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটার সময় স্কুল ছুটি হয়ে যাওয়ায় শুধু কিছু শিক্ষার্থী অভিভাবকের জন্য অপেক্ষা করছিল। বিবৃতিতে বলা হয়, আনুমানিক বেলা ১টা […]
Read more
মালয়েশিয়ায় আটক 1753346439 মালয়েশিয়ায় ৮৪ বাংলাদেশিসহ ২২৫ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ায় ৮৪ বাংলাদেশিসহ ২২৫ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ার জোহর রাজ্যের পাসির গুদাং এলাকার তানজুং ল্যাংসা নামক একটি নির্মাণসাইটে অভিযান চালিয়ে ২২৫ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার (২২ জুলাই) পরিচালিত এ অভিযানে আটককৃতদের মধ্যে ৮৪ জন বাংলাদেশি রয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) এক বিবৃতিতে জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস জানান, বিপুল সংখ্যক বিদেশি অবৈধভাবে কাজ করছেন—এমন তথ্যের […]
Read more
বাবা মায়ের বিরুদ্ধে ইংলিশ মিডিয়ামের সেই শিক্ষার্থীর মামলা খারিজ 1753346584 বাবা-মায়ের বিরুদ্ধে ইংলিশ মিডিয়ামের সেই শিক্ষার্থীর মামলা খারিজ

বাবা-মায়ের বিরুদ্ধে ইংলিশ মিডিয়ামের সেই শিক্ষার্থীর মামলা খারিজ

বাবা-মায়ের বিরুদ্ধে করা ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী মেহরীন আহমেদের (১৯) মামলা খারিজ করে দিয়েছে আদালত।  বৃহস্পতিবার (২৪ জুলাই) মামলার ধার্য তারিখে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালতে পারিবারিকভাবে মধ্যস্থতার আদেশ দেওয়া হয়। এদিন মেহরীনের পক্ষে আইনজীবী সোমায়দাদ শাহরিয়া ফিদা ও বাবা-মায়ের পক্ষে আইনজীবী আবুল হোসেন আদালতে বলেন, আমরা পারিবারিকভাবে বিষয়টি মধ্যস্থতা করতে আগ্রহী। শুনানি […]
Read more
থাই যুদ্ধবিমান 1753345655 কম্বোডিয়ার রকেট হামলার জবাবে পাল্টা হামলা চালালো থাইল্যান্ড

কম্বোডিয়ার রকেট হামলার জবাবে পাল্টা হামলা চালালো থাইল্যান্ড

কম্বোডিয়ার রকেট হামলায় দুই থাই নাগরিক নিহত হওয়ার পর পাল্টা প্রতিক্রিয়ায় সীমান্তের ওপারে হামলা চালিয়েছে থাইল্যান্ড। বৃহস্পতিবার ভোরে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির একপর্যায়ে থাই সামরিক বাহিনী তাদের এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ার অভ্যন্তরে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। থাই বাহিনীর পক্ষ থেকে সামাজিক মাধ্যমে জানানো হয়, তাদের যুদ্ধবিমান গুলিবর্ষণ করেছে এবং ‘স্পেশাল মিলিটারি রিজিয়ন কমান্ডস ৮ […]
Read more
রাশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত 1753345490 রাশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত: ৪৯ জন আরোহীর সবাই নিহত

রাশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত: ৪৯ জন আরোহীর সবাই নিহত

রাশিয়ার পূর্বাঞ্চলে ভয়াবহ এক উড়োজাহাজ দুর্ঘটনায় ৪৯ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উড়োজাহাজটি নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। বিধ্বস্ত উড়োজাহাজটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে এবং কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম তাস ও ইন্টারফ্যাক্স।  ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, সাইবেরিয়াভিত্তিক এয়ারলাইন আঙ্গারা পরিচালিত অ্যান্টোনভ-২৪ মডেলের উড়োজাহাজটি চীনের […]
Read more
বজ্রপাতে আহত চাচা ভাতিজা 1753344585 জয়পুরহাটে গাছ পড়ে এক ব্যক্তি নিহত, বজ্রপাতে আহত চাচা-ভাতিজা

জয়পুরহাটে গাছ পড়ে এক ব্যক্তি নিহত, বজ্রপাতে আহত চাচা-ভাতিজা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচাই বাজারে ঝড়ে গাছ উপড়ে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম সজল হোসেন (২৭)। তিনি উপজেলার আটাপুর গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে সজল উচাই বাজারে তাঁর ভ্যানে বসে ছিলেন। এ সময় হঠাৎ ঝড় শুরু হলে একটি বড় আমগাছ তাঁর উপর দুমড়ে-মুচড়ে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত […]
Read more
শিক্ষককে মারধর 1753344084 শিক্ষককে শোকজ করায় ভাড়াটে লোক দিয়ে প্রধান শিক্ষককে মারধর

শিক্ষককে শোকজ করায় ভাড়াটে লোক দিয়ে প্রধান শিক্ষককে মারধর

নেত্রকোনার আটপাড়ায় একজন সহকারী শিক্ষককে শোকজ করায় স্থানীয় দুই যুবক বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (২৩ জুলাই) দুপুর ১টায় উপজেলার অভয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।  অভিযুক্তরা হলেন স্বরমুশিয়া ইউনিয়নের পুখলগাঁও গ্রামের হাফিজুর রহমান মিস্টার ও অভয়পাশা গ্রামের মুন্না খান শাহীন। জানা গেছে, শিক্ষক রুবি আক্তার সময়মতো না আসায় […]
Read more
যান্ত্রিক ত্রুটি ২৮৭ যাত্রী নিয়ে চট্টগ্রামে ফিরে গেল বিমান 1753343349 যান্ত্রিক ত্রুটি: ২৮৭ যাত্রী নিয়ে চট্টগ্রামে ফিরে গেলো বিমান

যান্ত্রিক ত্রুটি: ২৮৭ যাত্রী নিয়ে চট্টগ্রামে ফিরে গেলো বিমান

বিমান বাংলাদেশের একটি ফ্লাইট চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ফ্লাইটটি আবার চট্টগ্রামে ফিরিয়ে নেওয়া হয়। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টা ৫৮ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। জানা যায়, বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছে বিমান বাংলাদেশের ফ্লাইট বিজি-১৪৮। ২৮৭ […]
Read more

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।